প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত হচ্ছে
উচ্চকন্ঠ 25-Dec-2025 63
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকালে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন শহরের মডার্ণ মোড়েরর ব্যপটিস্ট চার্জ। অনুষ্ঠানে রেভা মাইকেল তাপস দাস যীষু খ্রীস্টের জীবন ও তার মানবকল্যানমুলক আদর্শ তুলে ধরে আলোচনা করেন। সেসময় শিশুদের অংশ গ্রহনে কেক কেটে বড় দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। পরে ভক্তদের অংশগ্রহনে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান। অপরদিকে কালীগঞ্জ উপজেলার ব্যাপিষ্ট চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বৃহস্পতিবার সকালে প্রার্থনা ও কেক কাটা হয়। এতে যশোর অঞ্চলের প্রধান পরিচালক পাস্টর ডেনিস সরকার যীশু খ্রীষ্টের জীবন বৃত্তান্ত তুলে ধরেন। পরে ভক্তদের নিয়ে ধর্মীয় বিশেষ নৃত্য পরিবেশন করা হয়। বড়দিন উপলক্ষে যীশু খ্রিস্টের আদর্শ অনুসরণ করে হিংসা-বিদ্বেষমুক্ত একটি সুন্দর সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ঝিনাইদহের বিভিন্ন গীর্জায় বড়দিন উদযাপিত হচ্ছে।
office@ukantho.com