বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে শিবির নেতার বাবাকে গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   10-Dec-2025   68

Photo

এফএনএস: চট্টগ্রামের লোহাগাড়ায় দুর্বৃত্তের গুলিতে বড়হাতিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের বাবা নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। বুধবার সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৌধুরী পুকুরপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আলী আহমদের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নুরুল ইসলাম একজন সিএনজি অটোরিকশাচালক। ঘটনার সময় তিনি ওই এলাকায় এক মাছ ব্যবসায়ীকে আনতে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পিঠের বাঁ পাশে গুলির চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহতের ছেলে ও ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার বাবার শরীরের পেছনে গুলি লেগেছে। তার সিএনজি অটোরিকশায়ও গুলির চিহ্ন দেখা গেছে। আমি এ বিষয়ে পরে কথা বলবো। এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিল জানান, উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তার লাশ লোহাগাড়া থানায় রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

office@ukantho.com


Photo

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, বাসে আগুন

এফএনএস: গোপালগঞ্জে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসের পেছনে আরেক বাসের...

Photo

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: জলাবদ্ধতা, খানাখন্দ আর গর্তের কারণে...

Photo

কালীগঞ্জে পরকীয়ার জেরে আগুনে দগ্ধ যুবকের মৃত্যু

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

ঝিনাইদহে পলো দিয়ে মাছ ধরার মহা-উৎসব

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিলের জলে নেমে পলো দিয়ে (মাছ ধরার ফাঁদ)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত