সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিনা টাকায় পুলিশের চাকরি, কান্নায় ভেঙে পড়লেন স্বজন ও নিয়োগপ্রাপ্তরা

উচ্চকন্ঠ   09-May-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একটা সময় পুলিশের চাকরি মানেই ছিল ঘুষ, দালাল আর তদবিরের গল্প। তবে সেই পুরোনো ধারণা বদলাতে শুরু করেছে। ঝিনাইদহে এবার শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী। চাকরির সুসংবাদ পেয়ে কেউ ফোনে মায়ের সঙ্গে কান্নায় ভেঙে পড়েছেন, কেউ আবার বাবাকে জড়িয়ে ধরে আনন্দ ভাগাভাগি করেছেন।
ঝিনাইদহ সদর উপজেলার ব্যাপারীপাড়ার বাসিন্দা রিফাত হাসান চাকরি পাওয়ার খবর শুনেই ফোন করেন তার মাকে। ফোনের ওপাশে থাকা মা রওশনআরা ছেলের কণ্ঠ শুনে কান্নায় ভেঙে পড়েন। রিফাতের বাবা একজন ট্রাকচালক এবং মা সেলাইয়ের কাজ করে সংসার চালান। সাধারণ পরিবারে বেড়ে ওঠা রিফাতের কাছে পুলিশের চাকরি পাওয়াটা যেন স্বপ্নপূরণের এক অনন্য মুহূর্ত।
শুধু রিফাত নন,চাকরি পাওয়া আরিফিন হাসান আবীর,রিপা খাতুনসহ অন্যদের চোখেও দেখা গেছে আনন্দাশ্রু। নতুন জীবনের শুরুতে স্বপ্নপূরণের অনুভূতি ভাগাভাগি করেন তারা। নিয়োগপ্রাপ্তদের অধিকাংশই কৃষক,দিনমজুর,ট্রাকচালক কিংবা নিম্ন আয়ের পরিবারের সন্তান। কেউ কেউ আবার পিতৃহীন অবস্থায় সংগ্রাম করে এখানে পৌঁছেছেন।
নিয়োগপ্রাপ্তদের অভিভাবকদের মধ্যেও ছিল আবেগঘন পরিবেশ। সন্তানদের বিনা টাকায় পুলিশের চাকরি পাওয়ায় অনেক অভিভাবককে চোখের পানি ফেলতে দেখা যায়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়,ঝিনাইদহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগযোগ্য শূন্যপদ ছিল ৩৩টি। এসব পদের বিপরীতে আবেদন করেন ২ হাজার ৮৭ জন প্রার্থী। শারীরিক সক্ষমতা যাচাই শেষে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন ২৬৮ জন। পরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫৪ জন। তাদের মধ্য থেকে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ৩৩ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এছাড়া অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে আরও ৫ জনকে।
পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল বলেন,সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের তদবির বা অনিয়মের সুযোগ ছিল না।

office@ukantho.com


Photo

বিশ্বকাপের রঙে রঙিন কবি গোলাম মোস্তফার বাড়ি, ফুটবল ভিলেজ মনোহরপুরে দর্শনার্থীদের ঢল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: চার বছর অপেক্ষার পর আবারও শুরু হয়েছে...

Photo

ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানোর সাধ্য কারো নেই: প্রেস সচিব

এফএনএস: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ফেব্রুয়ারির...

Photo

ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষের হিন্দু সমর্থকদের ওপর হামলার অভিযোগ: বিচার বিভাগীয় তদন্ত দাবি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ সদরের আংশিক) আসনে...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত