মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

উচ্চকন্ঠ   05-May-2025   50

Photo

মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী আটক করেছে থানা পুলিশ। রবিবার (৪ মে) রাতে শহরের বলিদাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-উপজেলার মহিষাহাটি গ্রামের শাহাজান খানের ছেলে শাহারিয়ার খান (৩০) এবং তার স্ত্রী রতœা বেগম (২৬)।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বলিদাপাড়া এলাকার মোবারকগঞ্জ চিনিকলের সার গোডাউনের পাশে অভিযান চালানো হয়। এ সময় একজন পুরুষ ও এক নারীর দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। এই মাদক ব্যবসায়ী দম্পতি দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছিল। পুলিশ তাদের আটকে অভিযান অব্যাহত রেখেছিল। এরই ধারাবাহিকতায় তাদেরকে মাদকসহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সোমবার সকালে তাদের ঝিনাইদহ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র...

Photo

ঝিনাইদহের জয়দিয়া বাওড় অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া...

Photo

শহীদ নূর আলী কলেজের ২০২৫ এর এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরন

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের ঐতিহ্যবাহী...

Photo

সড়কের পাশে পাওয়া গেল দুই নারীর লাশ

এফএনএস: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সাহেবপাড়া এলাকায় সড়কের পাশে পড়ে ছিল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত