প্রিয় ঝিনাইদহ
মোবারকগঞ্জ চিনিকল আকস্মিক পরিদর্শন করলেন এমপি আবু তালিব
উচ্চকন্ঠ 11-Apr-2026 75
একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব আকস্মিকভাবে মোবারকগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মাওলানা ওলিউর রহমান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
পরে তিনি চিনিকল রেস্ট হাউসে এক মতবিনিময় সভায় মিলের সার্বিক কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
office@ukantho.com