বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   12-Dec-2025   77

Photo

এফএনএস: সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র পদপ্রার্থী শরীফ ওসমান হাদি। একই আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। হাদিকে ঢামেকে দেখে বেরিয়ে যাওয়ার সময় জনতার তোপের মুখে পড়েন মির্জা আব্বাস। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ঢামেকের জরুরি বিভাগ থেকে হাদিকে দেখে বের হয়ে এলে এ ঘটনা ঘটে। এ সময় উৎসুক জনতাকে ‘আব্বাস ভুয়া, চাঁদাবাজ ভুয়া, সন্ত্রাসী আব্বাস’ সহ বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। উৎসুক জনতা তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখে। এ সময় তার সঙ্গে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির উপস্থিত ছিলেন। পরবর্তীতে, পুলিশ ও সেনা সদস্যরা এসে জনতাকে সরিয়ে দিলে তিনি হাসপাতাল চত্বর থেকে বের হতে সক্ষম হন।

office@ukantho.com


Photo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

Photo

গ্রাহকের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গাজীর বাজার...

Photo

৮৭ শতাংশ শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই ফাউন্ডেশন

এফএনএস: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহীদদের মধ্য ৮৭ দশমিক...

Photo

শাপলা প্রতীক না পেলে নির্বাচন কীভাবে হয় দেখে নেবো: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক শাপলাই হতে হবে। অন্য—...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত