সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

৮৭ শতাংশ শহীদ পরিবারকে অর্থ দিয়েছে জুলাই ফাউন্ডেশন

উচ্চকন্ঠ   28-Mar-2025   47

Photo

এফএনএস: জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে গেজেটেড শহীদদের মধ্য ৮৭ দশমিক ১৩ শতাংশ শহীদ পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনটির পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তিনি বলেন, আমাদের ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হয় গত বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে। তখন থেকে এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট ৭৪৫ জন শহীদ পরিবারকে ৩৭ কোটি ২৫ লাখ টাকা দিতে পেরেছি, যা মোট শহীদ পরিবারের ৮৭ দশমিক ১৩ শতাংশ। আর আইনি জটিলতায় ১০০ জন শহীদ পরিবারের সহায়তা আটকে রয়েছে। স্নিগ্ধ বলেন, আহতদের মধ্যে ৫ হাজার ৫৯৬ জনকে ৫৯ কোটি ৪১ লাখ দেওয়া হয়েছে, যা মোট আহতের ৩৮ দশমিক ৩৯ শতাংশ। আহত ও শহীদ পরিবারের জন্য দেওয়া সরকারি ফান্ডের মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা খরচ হয়েছে। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আরেক কার্যনির্বাহী সদস্য বলেন, আর্থিক সহায়তার বাইরের আহত ও শহীদ পরিবারের জন্য আমরা নানামুখী প্রকল্প হাতে নিয়েছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি, যাতে আহতদের কোনও কাজের ব্যবস্থা করা যায়। আমরা চেষ্টা করছি, শিক্ষা বৃত্তির ব্যবস্থা করা যায় কিনা, ভোকেশনাল ট্রেইনিংয়ের মাধ্যমে আহতদের কোনোভাবে কর্মক্ষম করা যায় কিনা। আমাদের নানা পরিকল্পনা রয়েছে।

office@ukantho.com


Photo

মেধা যাচাইয়ে বিভেদ নয়, সবার জন্য বৃত্তি চাই: বৈষম্যের প্রতিবাদে কালীগঞ্জে সড়কে শিশুদের মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আমরা পরীক্ষা দিতে চাই, আমাদের বঞ্চিত...

Photo

নিখোঁজের ৪দিন পর উদ্ধার হলো ভ্যান চালকের মরদেহ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের শার্শা উপজেলায় নিখোঁজের চার...

Photo

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

এফএনএস: দেশে গত ২৪ ঘণ্টায় ৫১৮টি নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনা...

Photo

যারা একাত্তর মানে না, তাদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা নেই: বুলু

এফএনএস: যারা একাত্তর মানে না, এদেশে তাদের ভোটে দাঁড়ানোর কোনও যোগ্যতা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত