রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

উচ্চকন্ঠ   13-Mar-2025   53

Photo

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ ঘটনায় জড়িত আসামিদের দ্রæত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে বলে জানায় বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে, মাগুরা পৌর এলাকায় বোনের (শ্বশুর) বাড়িতে বেড়াতে গিয়ে গত ৫ মার্চ দিনগত রাতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে পরিবার জানায়। শিশুটিকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) শিশুটিকে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় শিশুর বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়। চার আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

office@ukantho.com


Photo

খুন-ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে কালীগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বোন তোমার ভয় নাই-ভাই তোমার মরে নাই-এই...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ ও জরায়ুমুখ-স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা, ৫০ শিক্ষার্থীকে এইচপিভি টিকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট...

Photo

ঝিনাইদহ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি জামায়াত সমর্থিত ঐক্য পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে...

Photo

পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে: অর্থ উপদেষ্টা

এফএনএস: নির্বাচনে দায়িত্ব পালনের সুবিধার্থে ইউএনডিপির মাধ্যমে কয়েকশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত