শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাসের ধাক্কায় পেটের সন্তানের মৃত্যু, আইসিইউতে মা

উচ্চকন্ঠ   01-Aug-2026   38

Photo

এফএনএস: চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাসের চাপায় গুরুতর আহত কাউসার আক্তার নামে এক নারীর গর্ভের সন্তান মারা গেছে। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে গত শুক্রবার ভোরে মৃত ছেলে সন্তানের জন্ম দেন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই নারী শ্রমিক। গত শুক্রবার দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রামে নবজাতককে দাফন করা হয়। সন্তানকে দফন করেই স্বামী মোহাম্মদ আরিফ আবার ছুটে যান হাসপাতালের আইসিইউর বাইরে। এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার চাতরী চৌমুহনী বাজারের কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারানো কেইপিজেডের একটি শ্রমিকবাহী বাসের ধাক্কায় ইফা শীল ও পলি দত্ত নামের দুই নারী শ্রমিক প্রাণ হারান। নিহত নারীরা সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। ওই একই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা কাউসার আক্তার। পরিবার সূত্রে জানা যায়, প্রায় ৮ বছর ধরে কোরিয়ান ইপিজেডের (কেইপিজেড) একটি কারখানায় পোশাকশ্রমিক হিসেবে কাজ করতেন কাউসার আক্তার। তা দুই সন্তান আছে। কাউসারের শ্বশুর নুরুন্নবী (৬০) বলেন, দুর্ঘটনায় আমার পুত্রবধূর মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে। এখনও তার জ্ঞান ফেরেনি। ছোট মেয়ে তাবাসসুম কিছুক্ষণ পরপর কান্না করে মাকে খুঁজছে। পেটের সন্তান তো বাঁচানো গেলো না, বউমা যেন সুস্থ হয়ে ফিরে আসে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে...

Photo

গাজীপুরে হকার-ইজারাদারদের সংঘর্ষে আহত ২০

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়...

Photo

ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি: শামসুজ্জামান দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে...

Photo

শিশু ধর্ষণ মামলায় সৎ মামার যাবজ্জীবন

এফএনএস: রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় মজা খাওয়ানোর কথা বলে ৬ বছরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত