মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শিশু ধর্ষণ মামলায় সৎ মামার যাবজ্জীবন

উচ্চকন্ঠ   29-Apr-2026   43

Photo

এফএনএস: রাজধানীর কদমতলী থানাধীন এলাকায় মজা খাওয়ানোর কথা বলে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে ভিক্টিমের সৎ মামা মো. সোহান আলম তপুকে (২৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এর বিচারক মাসরুর সালেকীন এ রায় দেন। এছাড়া আসামিকে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কারাগারে থাকা আসামিকে রায় ঘোষণার সময় আদালতে আনা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, আসামি সোহেল আলম বাদীর পূর্ব পরিচিত। সেই পরিচয়ের সূত্র ধরে ভিকটিমের পরিবার আরেক সন্তানের চিকিৎসার জন্য ঢাকার কদমতলী থানাধীন এলাকায় আসামিদের বাসায় ওঠেন। ২০২৩ সালের ৮ মে রাত ৮টার দিকে ভিকটিম শিশু কন্যাকে খাওয়া-দাওয়া করার জন্য কদমতলী থানাধীন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউট সুইপার গলি, ৩য় শ্রেণির টিনসেডের স্টাফ কোয়াটারে নিয়ে যায়। ওইদিন রাত ২টার দিকে অভিযুক্ত মো. সোহান আলম তপু ভিকটিমকে হাসপাতালে দিয়ে যায়। সকাল বেলা ভিকটিম তার মাকে চোখে ব্যথা পেয়েছে বলে জানায়। তখন ভিকটিমের মা তার মেয়ের কাছে ব্যথার কারণ জানতে চান। একপর্যায়ে ভিক্টিম তার মাকে জানায়, আসামি সোহান আলম তপু মজার জিনিস খাওয়ানোর কথা বলে ফুসলিয়ে তার শয়ন ঘরে নিয়ে ভিক্টিমকে ধর্ষণ করে। আসামি এই ঘটনার কথা কাউকে বলতে নিষেধ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করেন। ওই ঘটনায় ভিকটিমের চাচাতো মামা মো. সাজ্জাত হোসেন বাদী হয়ে মামলা করেন। মামলা দায়ের পর একই বছরের ১৪ মে আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। সেই থেকে আসামি কারাগারে আছেন। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর কদমতলী থানার উপ-পরিদর্শক মো. মহসীন চৌধুরী আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে আদালত রাষ্ট্রপক্ষে ৯ জন সাক্ষীর ও আসামিপক্ষে ৪ জনের সাফাই সাক্ষ্যগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

ভাষা আন্দোলনের চেতনায় জেগে উঠেছিল স্বাধীনতার প্রেরণা

হাবিব ওসমান (সংবাদ কর্মি): আমরা বাঙালি। একটি ভাষার জন্য জীবন দিতে পারা...

Photo

নরসিংদীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত

এফএনএস: নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির...

Photo

শেখ হাসিনার উচ্চ প্রবৃদ্ধির বিষয়টি ভুয়া: ড. ইউনূস

এফএনএস: গণঅভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ হারানো শেখ হাসিনা ক্ষমতায়...

Photo

মহেশপুরে পদ্মপুকুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত