রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ভালো নির্বাচনের জন্য সরকারকে আমরা টিকিয়ে রেখেছি: শামসুজ্জামান দুদু

উচ্চকন্ঠ   28-Sep-2025   112

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা সরকারকে টিকিয়ে রেখেছি একটি ভালো নির্বাচনের জন্য। আমরা সরকারের কাছে প্রত্যাশা করি, ভালো নির্বাচনের জন্য স্বল্প সময়ের মধ্যে যা যা করা দরকার, সেগুলো করবেন। সেজন্য আমাদের সমর্থন আছে। গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী লেখক ফোরামের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুজ্জামান দুদু বলেন, একটি বিশেষ মহল মনে করছে, নির্বাচন হলে তাদের কোনো ভবিষ্যৎ নেই। এজন্য বিভিন্ন রকম মুখরোচক কথাবার্তা বলে, নতুন নতুন দাবি সামনে এনে নির্বাচনকে প্রলম্বিত করার চেষ্টা করছে। যারা এগুলো করছে, তারা মূলত বোকার স্বর্গে বাস করছে। এ দেশের মানুষ ১৬ বছর ধরে আন্দোলন করেছে নিজের মতামত এবং অধিকার রক্ষার জন্য। সেই অধিকার রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচন। এর বাইরে অন্য কোনো মাধ্যম আছে, কেউ যদি মনে করে, তাহলে আমি বলবো- আসুন, নির্বাচনের মাধ্যমে কে কত জনপ্রিয়, আমরা সেটা যাচাই করি। দুদু বলেন, বাংলাদেশে সহসাই একটি নির্বাচন হতে হবে- যে নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত পার্লামেন্ট গঠিত হবে। সেই পার্লামেন্টের মধ্য দিয়ে সরকার তৈরি হতে হবে। অন্তর্বর্তী সরকার এবং কেউ যদি মনে করে নির্বাচনের বাইরে জনগণের ওপর কিছু চাপিয়ে দেবে, সেটি গ্রহণযোগ্য এবং ঠিক হবে না। তিনি বলেন, কেউ যদি মনে করে পাশর্^বর্তী দেশ বাংলাদেশ দখল করবে, এগুলো আপনার (শেখ হাসিনা) মনের ভেতরেই থাকবে। বাংলাদেশিরা বীরের জাতি। এ দেশের মানুষ কখনো কারো কাছে মাথা নত করেনি। যে জাতি রক্ত দিতে পারে, যে জাতির শিশু-তরুণরা বিদ্রোহী হয়, সে জাতিকে কেউ পদানত করতে পারে- এটা ভাবার কোনো কারণ নেই। ১৬ বছর শেখ হাসিনার যে নির্মম ও ভয়ংকর শাসন, সেই শাসনকে এ দেশের মানুষ চূর্ণবিচুর্ণ করে দিয়েছে। হাসিনা এক সময় জবরদস্তি করে ক্ষমতা দখল করে প্রধানমন্ত্রী দাবি করে দেশনেত্রী বেগম জিয়াকে নিয়ে মারাত্মক কথাবার্তা বলবে- এটা আমরা ভাবিনি। কী দম্ভ ছিল তার! এই কারণেই শেখ হাসিনার এই পরিণতি- এটা সময়ের প্রতিশোধ। সে এখন যেখানে (ভারত) আছে- এটাই তার আসল ঠিকানা। জাতীয়তাবাদী লেখক ফোরামের সভাপতি শাহীন রেজার সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম প্রমুখ।

office@ukantho.com


Photo

৮০ শতাংশ ঐকমত্য তৈরি হয়েছে: রাশেদ খান

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় ৮০ শতাংশ ইতিবাচক বলে জানিয়েছেন...

Photo

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী তাজুল ইসলামের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন...

Photo

অর্ধেক আসনে বিএনপির প্রার্থী চুড়ান্ত, শিঘ্রই প্রকাশ হবে তালিকা: হাফিজ উদ্দিন

এফএনএস: ত্রয়োদশ সংসদ নির্বাচনে অর্ধেক আসনে বিএনপি প্রার্থী চূড়ান্ত...

Photo

নানা কর্মসূচির মধ্য দিয়ে কোটচাঁদপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত