বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা

উচ্চকন্ঠ   06-Jun-2026   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রনে জনসচেতনতা বাড়াতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরসহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংঘঠনের সদস্যরা বক্তব্য রাখেন। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেল প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এম এ মজিদ, সিভিল সার্জন ডা: মো. কামরুজ্জামান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি-আঙিনা পরিষ্কার রাখার কোনো বিকল্প নেই উল্লেখ করে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

office@ukantho.com


Photo

জনগণের অনুমতি ও নির্বাচিত সরকার ছাড়া করিডোর নয়: টুকু

এফএনএস: রোহিঙ্গা ইস্যুতে করিডোর নিয়ে বিএনপির প্রচার সম্পাদক সুলতান...

Photo

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি...

Photo

পরিবারের লাশ রাস্তায় পড়ে থাকবে- চাঁদা চেয়ে ৫ বাড়িতে চিঠি

এফএনএস: নাটোরের লালপুরে বাকনাই গ্রামের পালপাড়ায় চাঁদা দাবি করে ৫টি...

Photo

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত