সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

উচ্চকন্ঠ   30-Nov-2025   71

Photo

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- নগরীর নতুন বাজার এলাকার হাসিব ও বাগমারা এলাকার রাজন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জনবহুল এলাকায় দুপুরের দিকে ২ যুবককে গুলি ও কুপিয়ে জখম করে কয়েকজন সন্ত্রাসী। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে দুই যুবককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার শিহাব করীম বলেন, আদালতের সামনে ২ জনকে গুলি করা হয়েছে এমন সংবাদ পেয়ে এসেছি। ঘটনাস্থলে রক্ত, গুলির খোসা, চাপাতি, ২টি মোটরসাইকেল পড়ে আছে। তাদের গুলি করা হয়েছে। এ ঘটনা তদন্ত চলছে। পরবর্তীতে জানানো সম্ভব হবে কে বা কারা এটি ঘটিয়েছে। মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) রোকনুজ্জামান বলেন, আদালতের সামনে ঘটনাস্থলেই হাসিব নামে একজন নিহত হন। আর রাজন নামে অপর ব্যক্তিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তারা দুজনই সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে মামলাও রয়েছে। শুনেছি তারা আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন।

office@ukantho.com


Photo

তরুণীর সঙ্গে অশোভন আচরণ করায় আ. লীগ নেতাকে গণপিটুনি

এফএনএস: যশোরের বাঘারপাড়া উপজেলার প্রত্যন্ত রায়পুরে এক নারীর সঙ্গে...

Photo

হরিণাকুণ্ডুতে মাদক-দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মাদক ও বিপুল...

Photo

প্রথম ধাপে ৮ হাজার কর্মী যাবে মালয়েশিয়া

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানান, ইতিমধ্যে...

Photo

উদ্যানে দোকান বসিয়ে চাঁদাবাজি করা নেতারা এই হত্যাকান্ডের জন্য দায়ী: সারজিস

এফএনএস: উদ্যানে দোকান বসানো চাঁদাবাজ ছাত্রনেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত