শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

উচ্চকন্ঠ   29-Aug-2025   50

Photo

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়েছে। আগামী ৬ আগস্ট অনুষ্ঠেয় এ কাউন্সিল স্থগিতের সিদ্ধান্ত হয়েছে গত বৃহস্পতিবার রাতে গুলশান কার্যালয়ে একাধিক বৈঠকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় সূত্র জানায়, বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে অন্য কোনো প্রার্থী না থাকায় কারাগার থেকে নির্বাচিত সাবেক মেয়র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেলা বিএনপির সভাপতি ঘোষণা করা হয়। তবে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার শিফা ও শেখ সুজাত মিয়ার নেতৃত্বাধীন একটি গ্রুপ অভিযোগ তোলে-১১১৩ জন কাউন্সিলরের তালিকায় আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের নাম ঢোকানো হয়েছে। এ অভিযোগে তারা কাউন্সিল বর্জনের ঘোষণা দেন। এ অবস্থায় কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসে ৩১ আগস্ট ভোটার তালিকা যাচাইয়ের সিদ্ধান্ত নেন। ১৬ বছর আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে রাজনীতি করেছেন-এমন কারও নাম থাকলে তা বাদ দেওয়া হবে। পাশাপাশি যেসব নেতা কোন্দলের কারণে মনোনয়নপত্র জমা দেননি, তাদের প্রতিদ্ব›িদ্বতার সুযোগ দিতে ৬ আগস্টের কাউন্সিল স্থগিত করা হয়েছে। এছাড়া প্রার্থীর পক্ষে মাইকিং করায় অ্যাডভোকেট গুলজার খানকে নির্বাচন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগের টিম লিডার অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন আহমদ মিলন ও মিফতাহ সিদ্দিকী, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাম্মী আক্তার, সদস্য শেখ সুজাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

আমাদেরকে দায়িত্ব পালন করতে না দিলে সমাজটাই শেষ হয়ে যাবে: আইজিপি

এফএনএস: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, একটি...

Photo

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কালীগঞ্জ আদর্শ থানা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ ইসলামী...

Photo

বেগম খালেদা জিয়া নারীদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন: সাইফুল ইসলাম ফিরোজ

মাসুদ রানা, প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয়...

Photo

রমজানে অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

এফএনএস: আসন্ন পবিত্র রমজান মাসে নতুন অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত