সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   29-Nov-2025   93

Photo

এফএনএস: ঝিনাইদহ শহরের পবহাটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুরাদ হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের পৌর এলাকার পবহাটি সিটি মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মুরাদ হোসেন একই গ্রামের মন্ডল পাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার মুরাদ হোসেনের পিতা আফজাল হোসেন মারা যান। বাবার মৃত্যুর পর কুলখানী না করানোয় তার চাচাতো ভাই আলম মন্ডল ব্যাঙ্গ করে বলেন ভিক্ষা করে দোয়ার আয়োজন করতে পারতি। এ নিয়ে গত শুক্রবার সন্ধ্যায় মুরাদ হোসেন ও আলম মন্ডলের মাঝে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শনিবার দুপুরে পবহাটি সিটি মোড়ে মুরাদ বসে থাকা অবস্থার তার চাচাতো ভাই আলমের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেলে কয়েকজনকে সাথে নিয়ে দেশি অস্ত্রসহ মুরাদের ওপর হামলা চালায়। সেসময় মুরাদকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম কওে হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাটি জানার পর পুলিশ ফোর্স ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাপাতালের মর্গে নেওয়া হয়েছে। তিনি বলেন, আসামি ধরতে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া মাত্রই মামলা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মহেশপুরে শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড়...

Photo

ঝিনাইদহে নসিমন উল্টে নির্মাণ শ্রমিক নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে নসিমন (ভুটভুটি) উল্টে আসাদ...

Photo

ঝিনাইদহে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আঞ্চলিক বিতরণ কেন্দ্রের শুভ উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফিড উৎপাদনকারী...

Photo

তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

এফএনএস: বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত