শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

গণমাধ্যমে প্রকাশের পর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরীভিত্তিতে কেনা হল ৫০ টি ভ্যাকসিন

উচ্চকন্ঠ   24-Feb-2026   126

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: অবশেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকসে কুকুরে কামড়ানো র‌্যাবিস ভ্যাকসিন কেনার বরাদ্ধকৃত দুই লাখ টাকার হদিস মিলেছে। গত দুই মাস আগে উপজেলা পরিষদ থেকে দেওয়া ওই টাকায় ভ্যাকসিন না কেনাতে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হয়। বিষয়টি নিয়ে গত সোমবার উপজেলা আইনশৃংখলা মিটিংয়েও উত্থাপন হয়। মিটিংয়ে বিষয়টি নিয়ে ব্যাপক তোলপাড় ও জরুরীভাবে ভ্যাকসিন ক্রয়ের নির্দ্দেশনা দেওয়া হয়। এ প্রেক্ষিতেই পরদিন মঙ্গলবার হাসপাতাল কতৃপক্ষ ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের সন্মুখে তা উপস্থাপন করেন।
জানা যায়, গত ৩/৪ মাস ধরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে র‌্যাবিস ভ্যাকসিন নেই। জীবনরক্ষাকারী ওই ভ্যাকসিন না পাওয়াতে সাধারন মানুষের ভোগান্তী চরমে পৌছেছিল। অথচ গত দুই মাস আগে ওই ভ্যাকসিন কেনার জন্য উপজেলা পরিষদ থেকে দুই লাখ টাকা দেওয়া হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু ভ্যাকসিন না কিনে তারা সেই অর্থ লোপাটের চেষ্টা চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে সম্প্রতি বিভিন্ন গনমাধ্যমে খবর প্রকাশ হলে বেরিয়ে আসে ওই টাকার হদিস। সর্বশেষ উপজেলা প্রশাসনের নির্দ্দেশে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ ওই টাকা দিয়ে জরুরীভাবে ৫০ টি ভ্যাকসিন ক্রয় করে। এরপর বেলা ১১ টার দিকে ক্রয়কৃত ওই ভ্যাকসিনগুলি উপজেলা নির্বাহী অফিসারের সন্মুখে উপস্থাপন করেন। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কেন্ত্রের পক্ষে মাইনুর রহমান ও স্থানীয় গনমাধ্যমকর্মীসহ পরিষদের অন্নান্য কর্মকর্তাগনও উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

এবার দুর্নীতি-চাঁদাবাজির বিরুদ্ধে তীব্র আন্দোলন: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, লিখে...

Photo

উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ অতি দ্রুত নির্বাচন: মির্জা ফখরুল

এফএনএস: চলমান উদ্ভুত পরিস্থিতি উত্তরণের একমাত্র পথ হচ্ছে ‘অতি দ্রুত...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্ৰেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত