সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী, সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

উচ্চকন্ঠ   12-May-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬ এর আওতায় অনূর্ধ্ব-১৪ অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেয়।
একই অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৪ বয়সভিত্তিক মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন ঘোষণা করা হয়। ২১টি সেশনে পরিচালিতব্য এ প্রশিক্ষণে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।
জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আহসানুজ্জামান ঝন্টু, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম সংগ্রাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাহী সদস্য নাজিম উদ্দীন জুলিয়াসসহ ক্রীড়া সংগঠক, প্রশিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিকভাবে গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও জেলা ক্রীড়া অফিসের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত পর্ষদ গঠন স্থগিত

এফএনএস: সব বেসরকারি স্কুল ও কলেজের নিয়মিত পরিচালনা পর্ষদ গঠনের প্রক্রিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের চিঠি পেয়েছি: প্রেস সচিব

এফএনএস: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎ...

Photo

ঝিনাইদহে স্ত্রী কু/পি/য়ে হ/ত্যা/র অভিযোগ স্বামীর বিরুদ্ধে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে...

Photo

টিউলিপকে দেশে এসেই মামলা মোকাবিলা করতে হবে: দুদক চেয়ারম্যান

এফএনএস: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত