মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যশোরে মুরগির জমজ বাচ্চা: দেশে প্রথম দাবী খামারীর

উচ্চকন্ঠ   19-May-2025   46

Photo

আশরাফুল নয়ন, নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের তফসিডাঙ্গা গ্রামে ঘটেছে এক বিরল ঘটনা। মিম ইসলাম নামে এক শৌখিন খামারির খামারে দেশি মুরগির ডিম একটি থেকে জমজ মুরগির ছানার জন্ম হয়। গত ১৫ মে ডিমটি ফুটে দুটি সুস্থ মুরগির বাচ্চা বের হয়। এই ঘটনা দেখে বিস্মিত হন মিম ইসলাম। তিনি দাবি করেন, দেশে এই ধরনের ঘটনা এই প্রথম।
সরেজমিনে দেখা যায়, অন্যান্য মুরগির বাচ্চাদের সঙ্গে স্বাভাবিকভাবেই ঘুরে বেড়াচ্ছে জমজ ছানাদুটি। মিম ইসলাম জানান, তিনি দীর্ঘ ১৫ বছর ধরে শখের বসে মুরগি পালন করছেন। কিন্তু এমন ঘটনা তিনি আগে কখনও দেখেননি।
মিম ইসলামের স্বামী চাঁচড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার আব্দুর রহমান বলেন, কখনও কখনও ডিমে দুটি কুসুম দেখা যায়, তবে একটি ডিম থেকে দুটি বাচ্চা ফুটে বের হওয়া অত্যন্ত বিরল ঘটনা। তিনি মনে করেন, এই জমজ ছানাদের ওপর বৈজ্ঞানিকভাবে গবেষণা করা উচিত।
এ বিষয়ে যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল হক জানান, একটি ডিমে দুটি কুসুম থাকা স্বাভাবিক হলেও সেখান থেকে দুটি মুরগির বাচ্চা জন্মানো অত্যন্ত অস্বাভাবিক ঘটনা। সাধারণত দুটি ভ্রূণ সঠিকভাবে বিকাশ লাভ করতে পারে না, তবে প্রকৃতির ব্যতিক্রমী নিয়মে এমনটি ঘটেছে।
বর্তমানে মিম ইসলাম ও আব্দুর রহমানের খামারে প্রায় ৭০টি মুরগি রয়েছে। জমজ ছানাগুলোর বিশেষ যত্ন নিচ্ছেন তারা। এই বিরল ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

office@ukantho.com


Photo

দেশব্যাপী নারি নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: দেশব্যাপী নারি নির্যাতন...

Photo

স্বাধীনতা যুদ্ধে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের...

Photo

কালীগঞ্জে বিএনপির করা সংবাদ সম্মেলনের বিরুদ্ধে জামায়াতের পাল্টা সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জামাল ইউনিয়নে সংঘঠিত সহিংসতায়...

Photo

রাস্তা পারাপারের সময় বাসচাপায় মা-ছেলের মৃত্যু

এফএনএস: ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দিনারপুর কলেজ এলাকায় যাত্রীবাহী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত