বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিনাকুন্ডুতে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন, বৃক্ষরোপণ ও সেবার ওপর গুরুত্বারোপ

উচ্চকন্ঠ   25-Mar-2026   72

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ২ নং জোড়াদহ ইউনিয়নে ইউনিয়ন ভূমি অফিস, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল ৪টায় অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ দিদারুল আলম, এসিল্যান্ড সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, ইউনিয়ন সচিব, ভূমি অফিসার, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, সাংবাদিক ও স্থানীয় সাধারণ জনগণ।
পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত সবার উদ্দেশ্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সেবাসমূহ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) গ্রামীণ জনগণের দোরগোড়ায় তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ২০১০ সালের ১১ নভেম্বর চালু হওয়া এসব কেন্দ্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ, জমির পর্চা, ই-পর্চা, বিদ্যুৎ বিল পরিশোধ, অনলাইন আবেদন ও পরীক্ষার ফলাফলসহ শতাধিক সরকারি-বেসরকারি সেবা দ্রুত ও স্বল্প খরচে প্রদান করা হয়।
এছাড়া কৃষকদের জন্য কৃষি পরামর্শ, টেলিমেডিসিন সেবা, মোবাইল ব্যাংকিং, জীবন বীমা এবং সরকারি ভাতার আবেদনসহ নানা সুবিধা পাওয়া যায়। প্রতিটি কেন্দ্রে একজন নারী ও একজন পুরুষ উদ্যোক্তা স্থানীয়ভাবে এসব সেবা প্রদান করে থাকেন।
বক্তারা আরও জানান, ইউনিয়ন পরিষদ আইন ২০০৯-এর আওতায় পরিচালিত এই কেন্দ্রগুলোর মূল লক্ষ্য হলো গ্রামীণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় করা এবং তথ্যপ্রযুক্তির সুবিধা সবার কাছে পৌঁছে দেওয়া।

office@ukantho.com


Photo

মামলার আগে নাম না দেওয়ার জন্য, পরে নাম কাটানোর জন্য টাকা নেয়: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নির্দেশনায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী...

Photo

শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার...

Photo

কালীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই জনের কারাদÐ

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী পৃথক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত