মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   01-Jan-2026   64

Photo

এফএনএস: রাজধানীর হাজারীবাগে মো. শিপন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। হাজারীবাগ থানার এসআই সুমন চন্দ্র শেখ জানান, ট্রিপল নাইন থেকে সংবাদ পেয়ে পুলিশ হাজারিবাগের ঝাউচর এলাকার সিয়াম স্কুল গলিতে গিয়ে শিপনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই শিপনের মৃত্যু হয়েছে। থানা পুলিশের এই কর্মকর্তা আরও জানান, নিহতের মাথা, দুই হাত ও পায়ে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। কারা, কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মো. শিপনের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি বর্তমানে হাজারীবাগ বড় মসজিদ গলিতে বসবাস করতেন। তার বাবার নাম শাহ আলম এবং মায়ের নাম বেবি বেগম।

office@ukantho.com


Photo

খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যা

এফএনএস: খুলনার পৃথক স্থানে দুজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে,...

Photo

কালীগঞ্জে ৯ ও ১০নং ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭...

Photo

আ. লীগ রাজনীতি করতে পারবে কিনা এই আলোচনাই আসতে পারে না: নাহিদ

এফএনএস: আওয়ামী লীগ এই দেশে রাজনীতি করতে পারবে কিনা এই আলোচনা আসতেই পারে...

Photo

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত