মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা

উচ্চকন্ঠ   12-Aug-2025   54

Photo

এফএনএস: যশোরের অভয়নগরে লিমন শেখ (২৫) নামে একজন ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত ৯টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময় এ হত্যাকান্ড ঘটে। নিহত লিমন শেখ নওয়াপাড়া জগবাবুর তেঁতুল মিলের পেছনের এলাকার বাসিন্দা এবং আব্দুর রহিম আকুঞ্জির বাড়ির ভাড়াটিয়া। পুলিশ জানায়, লিমন গত সোমবার রাত ৯টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের রাস্তার পাশে পতিত জমিতে গাছের সাথে কাপড় দিয়ে গলায় পেঁচানো অবস্থায় তার লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। নিহতের স্যান্ডেল পাশের জমি থেকে উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা লিমনকে হত্যার পর তার ভ্যান এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। অভয়নগর থানার ওসি আব্দুল আলিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভ্যান ছিনিয়ে নিতে গিয়েই হত্যাকান্ড ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর দোয়া চাইলেন ফখরুল

এফএনএস: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন খালেদা জিয়ার...

Photo

নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক...

Photo

মহেশপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর মৃত্যুতে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর...

Photo

কালীগঞ্জে লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা জমানো টাকা ভাগ করে নিলেন ঈদের কেনাকাটায়

তারেক মাহমুদ: দৈনিক ২০ টাকা সঞ্চয়। মাসে ৬০০ টাকা। এভাবে বছর শেষে যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত