শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ফরিদপুরে অস্ত্র তৈরির কারখানায় সেনা অভিযান

উচ্চকন্ঠ   24-Jan-2026   49

Photo

এফএনএস:ফরিদপুরের মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযানে অস্ত্র ও এটি তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় এক ওয়ার্কশপ মিস্ত্রিকে আটক করা হয়েছে, যার বিরুদ্ধে আগেও অস্ত্র সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে। গত শুক্রবারসন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আটক হন ডুমাইন গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে বাদল সরকার (৫২)। অভিযানকালে আটক ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, বেøায়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সেনা সূত্রে জানা গেছে, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা গেছে, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে অস্ত্র তৈরি করতেন এবং এসব অস্ত্র ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করা হতো। স¤প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন। অভিযানের পর তাকে উদ্ধার অস্ত্র ও সরঞ্জামসহ আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মধুখালী থানার ওসি ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে। সেনা ক্যাম্প সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

এফএনএস: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র...

Photo

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক

এফএনএস: ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বাসে অগ্নিসংযোগ...

Photo

রাজধানীতে গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে হত্যা

এফএনএস: রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় খুন হয়েছেন জামায়াতে ইসলামীর...

Photo

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধানের দায়িত্ব পেলেন শামসুল ইসলাম

এফএনএস: বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত