মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

দেশের জনগণ পুরোনা সেই রাজনীতি আর চায় না: জামায়াত আমির

উচ্চকন্ঠ   28-Nov-2025   64

Photo

এফএনএস: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই রাজনীতির পরিবর্তন চাই, সংস্কার চায়, নতুন বাংলাদেশ দেখতে চায়। নতুন বাংলাদেশ পুরাতন ফর্মুলায় আর চলবে না। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। সেই ফর্মুলায় হলো, আগামীতে জনগণ আর কোনা দলের পক্ষপাতদুষ্ট সরকার দেখতে চায় না। শুক্রবার রাজধানীর ভাষানটেক বিআরপি মাঠে ঢাকা ১৭ আসনে ছাত্র, যুব ও নাগরিক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, আমাদের ছাত্র-যুবসমাজ বলেছিল, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, তারা বলেছিল, আমরা একটা দুর্নীতি-দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশ চাই। আমাদের ছাত্র-যুবসমাজের আকাঙ্ক্ষা ছিল, আমরা একটা উন্নত শিক্ষাব্যবস্থা চাই, শিক্ষা শেষে আমরা আমাদের হাতে কাজ চাই। এই কাজের মাধ্যমে দেশ গড়তে চাই। কিন্তু আমরা কী দেখতে পাচ্ছি– কেউ এ পরিবর্তনে খুশি নন। সম্ভবত কারণ– এই পরিবর্তনটা আমার বা তাদের নেতৃত্বে হলো না কেন। তিনি বলেন, নেতৃত্ব আমরা দিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে ১৫ বছর আমরা আন্দোলন করেছি। আমরা জীবন দিয়েছি, মামলা গলায় নিয়ে জেলে ঢুকেছি, ঘরবাড়ি ছেড়ে এখানে-সেখানে পালিয়ে বেড়িয়েছি। অবশ্য জামায়াতে ইসলামী দেশ ছেড়ে পালায় নাই। তিনি আরও বলেন, আমরা জেল বরণ করেছি, জীবন দিয়েছি কিন্তু দেশ ছেড়ে পালাইনি। কারণ এই দেশ, মাটি ও মানুষকে আমরা ভালোবাসি। জামায়াত আমির বলেন, আগামী ফেব্রæয়ারিতে রোজার আগে যে নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে জনগণ যাদের কর্মসূচি সমর্থন করে, যাদের বক্তব্যে আস্থা রাখে, তাদের বাছাই করে নেবে। আমরা তাদের অভিনন্দন জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের দলকে জনগণ বেছে নেয়, আমরা সব রাজনৈতিক দল ও শক্তিকে আহ্বান জানাবো। জাতিকে বিভক্তকারী গোষ্ঠীকে জাতির দুশমন আখ্যা দিয়ে তিনি বলেন, আমরা বিভক্ত জাতি আর দেখতে চাই না। আমরা ওই দুশমনের রাষ্ট্রের চাষ আর বাংলাদেশে হতে দেবো না। তিনি পুরোনো রাজনীতির সমালোচনা করে নতুন ফর্মুলায় দেশ গড়ার ঘোষণা দেন। শফিকুর রহমান বলেন, আমরা স্বীকার করি আমাদের অভিজ্ঞতা নেই, জনগণের সম্পদ চুরি করার অভিজ্ঞতা আমাদের নেই। দলীয় কর্মীদের দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গণ কায়েম করার অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পা পর্যন্ত দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। জামায়াত আমির বলেন, পুরাতন ফর্মুলায় আর চলবে না, ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায়। তিনি আক্ষেপ করে বলেন, বিপুল পরিমাণ রক্ত ও জীবন দিয়ে পরিবর্তন এলেও জনগণ স্বাধীনতার সত্যিকারের সুফল ভোগ করতে পারেনি।

office@ukantho.com


Photo

নারায়ণগঞ্জে দুই যুবকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ, একজনকে বেঁধে পিটুনি

এফএনএস: নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলীতে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক...

Photo

নওগাঁয় ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দা থানায় পরিচালিত মাদকবিরোধী...

Photo

ঝিনাইদহে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকুরী প্রত্যাশীদের মানববন্ধন

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক: ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে অবৈধ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত