শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

উচ্চকন্ঠ   07-Oct-2025   73

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো সযত্নে তোমার রাখবো আগলে এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদেরের সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ কওছার আলী, আব্দুল মোমেন ও কামরুজ্জামান পিন্টু প্রমূখ।
বক্তাগণ বলেন, প্রবীণরা আমাদের সমাজ ও পরিবারের অভিজ্ঞতার ভান্ডার। তাঁদের প্রতি শ্রদ্ধা, যত্ন ও মর্যাদা প্রদর্শন শুধু সামাজিক দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও বটে। তাঁরা আরও বলেন, সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে প্রবীণদের কল্যাণে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ এবং প্রবীণ ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

office@ukantho.com


Photo

হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি: কারাগারে কবি সোহেল হাসান গালিব

এফএনএস: হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের...

Photo

পাকিস্তান থেকে ফল-কৃষিপণ্য আমদানির সম্ভাবনা দেখছে এফবিসিসিআই

এফএনএস: রমজান মাস-সহ সারা বছরের চাহিদা মেটাতে পাকিস্তান থেকে খেজুর...

Photo

আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগে হবিগঞ্জে বিএনপির কাউন্সিল স্থগিত

এফএনএস: ভোটার তালিকা যাচাই ও দলীয় কোন্দলের কারণে হবিগঞ্জ জেলা বিএনপির...

Photo

যথাসময়ে নির্বাচন না হলে গণ-অভ্যুত্থানের কোন নেতাকর্মীই ভালো থাকতে পারব না: ঝিনাইদহে রাশেদ খাঁন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাসময়ে নির্বাচন না হলে জুলাই গণ-অভ্যুত্থানে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত