মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে কালীগঞ্জে বিএনপির দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Sep-2025   72

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে স্থানীয় একটি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মুর্শিদা জামান বেলটু। তিনি বলেন, “গণতন্ত্রের মা খালেদা জিয়ার কারাবরণের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে। আমরা তার মুক্তির এই দিনটিকে স্মরণ করে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো।”
সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও থানা বিএনপির সাবেক সম্মানিত সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন, সাবেক উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আব্দুল গাফফার, বিএনপি নেতা আব্দুর রহিম, মিলন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, মাফি বিশ্বাস, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম মিঠু, শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সদস্য মিরু খান, আইয়ুব হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মর্তুজা জিকো, পৌর যুবদলের নেতা মোঃ মোক্তার হোসেন, সাগর হোসেন, আব্দুর রহমান, মোহন, চঞ্চল এবং অন্যান্য ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশনেত্রী খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। আলোচনায় বক্তারা বলেন, খালেদা জিয়া এই দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, তাকে ছাড়া এই দেশের রাজনীতি অসম্পূর্ণ।

office@ukantho.com


Photo

রাজধানীর কদমতলীতে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর কদমতলী তেকে বস্তাবন্দি নারীর লাশ উদ্ধার করা হয়েছে।...

Photo

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে অর্থ দণ্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবৈধভাবে...

Photo

র‍্যাব পরিচয়ে যাত্রীবাহী বাসে ডাকাতি, প্রধান আসামি গ্রেপ্তার

এফএনএস: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর থানাধীন কেওঢালা এলাকায় র‍্যাব...

Photo

গোলাম রাব্বানীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হাসনাত

এফএনএস: নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত