সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের শৈলকুপায় আহত মেছো বাঘকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   14-Aug-2025   44

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামের মাঠে ধান কাটার মেশিনের সামনে পড়ে আহত একটি মেছো বাঘকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার সাতগাছি গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

সাতগাছি গ্রামের আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সাতগাছি মাঠের একটি জমিতে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার কাজ চলছিল। এসময় ধানের জমিতে লুকিয়ে থাকা মেছো বাঘটি মেশিনের সামনে পড়ে মাথা ও পায়ে আঘাত পেয়ে গুরুতর জখম হয়। সেসময় বাঘটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার সেচ খালের সামনে পৌঁছালে কয়েকজন কৃষকের সামনে পড়ে। কৃষকদের দেখে বাঘটি আক্রমণাত্মক হলে ৮/১০ জন মিলে বাঘটিকে পিটিয়ে মেরে ফেলে। পরে সেচখালের পাশে গর্ত খুড়ে বাঘটিকে পুঁতে রাখা হয়।

স্থানীয় সংবাদকর্মী আমোদ আলী বলেন, বাঘ আটকের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি বাঘটিকে মেরে ফেলা হয়েছে। এমনকি বাঘটিকে মেরে এলাকাবাসী আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে।

সচেতন মহল দাবি করছেন, বেশ কিছুদিন আগেও সাতগাছি গ্রামে বাচ্ছাসহ মেছোবাঘ পাওয়া গিয়েছিল। তাই তাদের ধারণা, গ্রামটিতে আরো মেছোবাঘ থাকতে পারে।

শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মোকলেসুর রহমানের মুঠো ফোনে জানতে চাইলে তিনি জানান, এমন ঘটনা আমি এখনও শুনিনি। আর আমি একটি মামলার সাক্ষী দিতে গাজীপুরে এসেছি। তবে দ্রুত ঘটনাস্থলে আমার সহকর্মীকে পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

এ বিষয়ে প্রাণ-পরিবেশ-প্রতিবেশ গবেষক ও সংগঠক সুজন বিপ্লব বলেন, শুধু এবারেই মেছোবাঘ নয়। সাধারণ মানুষের হাতে ধারাবাহিকভাবে গন্ধগোকূল, কুমির, শুশুক, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য নির্বিচারে হত্যার শিকার হলেও জনগণকে সচেতন করতে কোনো ধরণের প্রশাসনিক পদক্ষেপ নেই। তবে এ ঘটনায় অবিলম্বে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ঈদ উল-আযহার নামাজ আদায়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: সৌদি আরবের সঙ্গে মিল রেখে...

Photo

ঢাবির গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হাইকোর্টে স্থগিত

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ...

Photo

ঝিনাইদহে যুবদের জন্য তাকওয়া ও সিয়ামের শিক্ষা শীর্ষক আলোচনার সঙ্গে ইফতার মাহফিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজানকে সামনে রেখে ঝিনাইদহে...

Photo

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস জনবল সংকট চরমে, সেবা কার্যক্রম ব্যহত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত