বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

উচ্চকন্ঠ   03-Jun-2025   55

Photo

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ কালীগঞ্জের কোলা ইউনিয়নের গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি জলাবদ্ধতার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও দীর্ঘদিন মাটি ভরাট করে সংস্কার না করার ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
গাজীর হাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, মাঠটি সংস্কারের জন্য বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় সংস্কার করা হবে।
সরিজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে পানি জমে দূষিত হয়ে গেছে। এই দূষিত পানির কারণে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন প্রকার চর্ম রোগ হতে পারে। এছাড়াও নোংড়া পানিতে মশা বংশবিস্তার করে ম্যালেরিয়া, ডেঙ্গুসহ বিভিন্ন মশা বাহিত রোগের ঝুঁকিতে আছে বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীরা। অতিদ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবী জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জুলাই শহিদ রাকিবুল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দরিবিন্নি...

Photo

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

অপারেশন ডেভিল হান্ট আরও সুনির্দিষ্ট লক্ষ্যমুখী করা হচ্ছে: স্বরাষ্ট্র...

Photo

মাদক ও মানব পাচারের ‘নিরাপদ রুট’ মহেশপুর সীমান্ত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত...

Photo

ঝিনাইদহ-১ আসনে মনোনয়ন জমা দিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে চারটি আসনে বিএনপি ও জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত