মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বাগেরহাটে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

উচ্চকন্ঠ   25-Oct-2025   72

Photo

এফএনএস: বাগেরহাটের মোড়েলগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে মতিয়ার রহমান (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার ভোর রাতে উপজেলার বলভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান বাগেরহাটের চরগ্রাম এলাকার মৃত রশিদ শেখের ছেলে। আহতরা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার ভাগা বাজার এলাকার মো. বজলু হাওলাদারের ছেলে মো. রমন হাওলাদার (৩৮), ফকিরহাটের চাকুলি গ্রামের মৃত আব্দুল আজিজ শেখের ছেলে মো. আসাদুল শেখ (৪০) ও ফকিরহাটের আরপাড়া গ্রামের মৃত মোহাম্মদের ছেলে মো. জনি (৩৮)। পুলিশ জানায়, ভোর রাতে মিনি ট্রাক নিয়ে একটি চোরচক্র বলভদ্রপুর গ্রামে গরু চুরি করতে আসে। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে চোরদের ধাওয়া করে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পরে এলাকাবাসী চারজনকে আটক করে গণপিটুনি দেয়। পরে গুরুতর অবস্থায় চারজনকে মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মতিয়ার রহমানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোড়েলগঞ্জ থানার এসআই ভবতোশ চন্দ্র বলেন, গণপিটুনিতে একজন নিহত হয়েছেন এবং তিনজন আহত রয়েছেন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

office@ukantho.com


Photo

নড়াইলে প্রতিবন্ধীর এক একর ১০ শতক জমি প্রতারণা করে লিখে নেয়ার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল সদরের গুয়াখোলা গ্রামের...

Photo

কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে: তারেক রহমান

এফএনএস: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আমরা নাকি দেশের মানুষকে...

Photo

নড়াইলে ৫টি মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার...

Photo

এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে গোয়েন্দা সংস্থা: আইজিপি

এফএনএস: একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করতে ও নির্বাচিত সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত