প্রিয় ঝিনাইদহ
কোটচাঁদপুর মৎস্য হ্যাচারীতে দর্শনার্থীর উপচে পড়া ভিড়
উচ্চকন্ঠ 02-Apr-2025 43
আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদের দিন থেকে ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার মৎস্য হ্যাচারিতে দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কোটচাঁদপুর, মহেশপুর ও কালীগঞ্জ উপজেলায় কোন উল্লেখ্যযোগ্য দর্শনীয় স্থান বা বিনোদন কেন্দ্র না থাকায় ঈদের ছুটিতে পরিবার নিয়ে অনেকেই বেড়াতে এসেছে এখানে। বেড়াতে আসা কিছু দর্শনার্থীর সাথে কথা বলে জানা যায়েঈদের ছুটিতে তারা পরিবার নিয়ে এখানে ঘুরতে এসেছে। কোটচাঁদপুর প্রজেক্টে অনেক ফাঁকা জায়গা থাকাই এখানে বাচ্চারাও মনের আনন্দে দৌড়াদৌড়ি করেছে। ঈদ উপলক্ষে এখানে বসেছে হরেক রকমের খাবারের দোকান। বাচ্চাদের জন্যেও রয়েছে নানা ধরনের খেলনার দোকান। এছাড়াও হ্যাচারি সংলগ্ন বাওড় থাকায় দর্শনার্থীরা সেখানে নৌকা ভ্রমন করতে পারছে। সব মিলিয়ে পরিবার নিয়ে বেড়ানোর জন্য কোটচাঁদপুর মৎস্য হ্যাচারি একটি আদর্শ স্থান।
office@ukantho.com