সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাইবান্ধায় নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   16-Sep-2025   62

Photo

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে তাসমিন আরা নাজ (৪০) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। তাসমিন আরা নাজ সদর উপজেলার পূর্ব কোমর নই মিয়াপাড়া এলাকার নাজির হোসেনের মেয়ে। তিনি গাইবান্ধা এন এইচ মডার্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন তিনি। স্থানীয়রা জানান, ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর দুপুরে নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ওসি শাহীনুর ইসলাম তালুকদার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলছে। ওই নারী একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলে নিশ্চিত হওয়া গেছে। ঘটনাটি তদন্তাধীন, ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

শুক্রবার বেতন-বোনাস পাচ্ছেন শিক্ষকরা

এফএনএস: অবশেষে স্কুল-কলেজের শিক্ষকরা ফেব্রুয়ারি মাসের বেতন এবং উৎসব...

Photo

ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কায়...

Photo

এই সময়ে হাসিনার ভাষণের সিদ্ধান্তই উসকানিমূলক: ফরহাদ মজহার

এফএনএস: রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি বিক্ষব্ধ...

Photo

পুলিশকে আসামী করায় কোটচাঁদপুরে জামায়াতের ৩ নেতাকর্মী হত্যা মামলা আজো আলোর মুখ দেখেনি

মামুন হোসেন, কোটচাঁদপুর প্রতিনবেদক: কোটচাঁদপুরে প্রকাশ্যে দিবালোকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত