রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

যশোরে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ওসিসহ সাত পুলিশ সদস্য

উচ্চকন্ঠ   07-May-2025   52

Photo

এফএনএস: যশোরের চৌগাছায় আসামি ধরতে গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। হামলার শিকার পুলিশ সদস্যদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত পুলিশ সদস্যরা জানান, নিয়মিত মামলার আসামি ধরতে উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান মারুফ ও উত্তমের নেতৃত্বে তারা ফোর্স নিয়ে মাকাপুর গ্রামে যান। সেখানে তারা সিয়াম নামে এক আসামিকে গ্রেপ্তার করেন। এসময় স্থানীয় কিছু দুষ্কৃতকারী পুলিশের কাজে বাধা দেয় ও আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ওসি আনোয়ার হোসেন অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। এরপর আসামিকে নিয়ে ফেরার পথে দুষ্কৃতিকারীরা ফের ওসিসহ পুলিশ সদস্যদের ওপর হামলা করে। এতে ওসিসহ সাতজন আহত হন। তাদের মধ্যে এএসআই লাভলু গুরুতর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আনোয়ারুল আবেদীন জানান, পুলিশের সাত সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, আসামি সিয়ামকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তবে হামলায় তিনিসহ সাতজন আহত হয়েছেন। সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের ওপর হামলার জন্য হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মহাসড়ক অবরোধ করেছে কৃষি...

Photo

বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩১

এফএনএস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে...

Photo

ঝিনাইদহের নবাগত পুলিশ সুপারকে বরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে পুলিশ...

Photo

বিষপানে কিশোরীর আত্মহত্যা

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জেরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত