মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সভাপতি ও সম্পাদকসহ নিষিদ্ধ ছাত্রলীগের ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক তিন

উচ্চকন্ঠ   10-Jun-2026   28

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: নিষিদ্ধ ছাত্রলীগ ঝিনাইদহ শহরে জটিকা মিছিল করায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এ ছাড়া সোমবার দিবাগত রাতে জেলার বিভিন্ন এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে পুলিশের বিভিন্ন ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের যুবলীগ নেতা নুরে আলম বিপ্লবের ছেলে ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর এলাকার বজলুর রহমানের ছেলে মেহেদী হাসান সোহেল এবং সদর উপজেলার শ্রীফলতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) ভোরে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। বিষয়টি পুলিশের নজরে এলে দুপুরে ঝিনাইদহ সদর থানার এসআই রাজীব আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় ২৪ জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়।
মামলার আসামীরা হলেন, জেলা ছাত্রলীগের সভাপতি সজিব হোসেন, সাধারণ সম্পাদক আল ইমরান, হেহেদী হাসান সোহেল, হোসাইন মোহাম্মদ ফরহাদ, মাহাতাসিন বিল্লাহ জিসান, রাশেদুল হাসান সোহান, ফজলে রাব্বি অনু, বিশ^াস হাদিউজ্জামান, নিলয় ফারহান দিঘল, আল মাইমুন সংগ্রাম, শেখ সাদী, সেলিম হোসেন, মিশন আক্তার, মেহেদী হাসান সৈকত, বিএম রকিবুল করীম, রবিউল ইসলাম রাব্বি ওরফে অর্ক, ইমরাজ আহম্মেদ, আসিফ হোসেন, আসাদ হোসেন, রানা মিয়া, আবু রেহান কাজল, সানি, সৈয়দ শহরিয়ার ও আবিদসহ অজ্ঞাত ১০/১৫ জন।
মামলার পর থেকেই জেলার বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশের বিভিন্ন ইউনিট। সোমবার দিবাগত রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের কোলা গ্রামের ফারহান নিলয় দীঘল, পৌর এলাকার আরাপপুর গ্রামের মেহেদী হাসান সোহেল এবং শ্রীফলতলা গ্রামের আশিককে আটক করা হয়।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে আটক তিনজনকে ঝিনাইদহের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাতে শহরে মিছিল করেছে। বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর সন্ত্রাসবিরোধী আইনে ২৪ জনের নামে মামলা করা হয়েছে। আটক তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

office@ukantho.com


Photo

মহেশপুর আজমপুর ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল জনসমাগম

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর...

Photo

ক্ষমতায় গেলে জনগণের সম্পদে হাত দেবো না: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত...

Photo

ঝিনাইদহে দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: স্কুল হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময়...

Photo

ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও পুলিশকে বডি ক্যামেরা দিচ্ছে না ইসি

এফএনএস: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত