প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে নতুন হাজীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 03-Aug-2025 54
ইয়াসিন আরাফাত, নিজস্ব প্র্রতিবেদক: কালীগঞ্জ পৌরসভার অন্তর্গত আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানার উদ্যোগে নতুন হাজীদের সংবর্ধনা ও তাদের সাথে পুরাতন হাজীদের সৌজন্য সাক্ষাৎ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পূর্বে হারামাইন শরিফাইন জিয়ারতকারী মুহতারাম হাজী সাহেবান ও সদ্য হজ্ব পালনকারী নবাগত হাজীগণ। তাঁদের সম্মানে এ আয়োজনে ধর্মীয় আবেগ ও ভ্রাতৃত্ববোধের এ অনুষ্ঠান এক অভূতপূর্ব মিলনমেলার আবহ তৈরি করে।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আড়পাড়া জে.এস.পি কারিগরি এতিমখানার সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির আবু তালিব, দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, জামায়াত নেতা ওলিয়ার রহমান, সাবেক কমিশনার মোশাররফ হোসেন মুসা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জালাল উদ্দিন প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ হযরত মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মেরাজ।
office@ukantho.com