বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

উচ্চকন্ঠ নিউজে সংবাদ প্রকাশের জেরে বন্ধ হচ্ছে ডায়াবেটিক সমিতির নির্বাচন

উচ্চকন্ঠ   22-Feb-2025   47

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: শনিবার ২২ শে ফেব্রয়ারী ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। অথচ ভোটে অংশ নেওয়া কয়েকজন প্রার্থী ছাড়া অধিকাংশ সদস্যই জানে না কবে, কখন বা কিভাবে হচ্ছে তাদের সংগঠনটির নির্বাচন। ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি নামে সংগঠনটির কাগুজে কলমে নির্বাচন করার গোপন তথ্য ও গোমরটি উচ্চকন্ঠ নিউজের অনুসন্ধানি প্রতিবেদনের মাধ্যমে ফাস হয়ে পড়ায় তা এখন টক অব দা টাউনে রুপ নিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, কাগুজে কলমের ঐ নির্বাচনটি পণ্ড হয়ে গেছে।
সংগঠনটির মোট ৪৩ জন সদস্যের মধ্যে শহরের ফয়লা গ্রামের সাবেক পৌর কাউন্সিলর বজলুর রশিদ নান্নু, ব্যবসায়ী শাহাবুদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল খা ও সাকলায়েন মুরাদ সহ প্রায় ৩০ জন সদস্যের একই ভাষ্য, ডায়াবেটিক সমিতির নির্বাচন নিয়ে তারা কিছুই জানেন না। তারা বলেছেন, সংগঠনের বার্ষিক সাধারন সভা করা হয়নি। এখন সাংবাদিকদের মাধ্যমে শুনলাম নির্বাচন হচ্ছে। কিন্তু কোন নিয়ম-কানুন ছাড়াই কিভাবে নির্বাচন হচ্ছে তা তাদের বোধগম্য নয়।
নির্বাচন বিষয়ে খোজ নিয়ে জানা যায়, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনের জন্য গত ৩০ শে জানুয়ারী তফশীল ঘোষনা করা হয়। তফশীলের কপিটি অত্র সংগঠন ও উপজেলা সমাজ সেবা অফিসের নোটিশ বোর্ডে টাঙ্গানোর কথা। কিন্তু ২১ ফেব্রুয়ারী শুক্রবার মনোনয়নপত্র বিক্রয়ের দিনে সরেজমিনে পরিদর্শন করে অত্র সংগঠন ও সমাজ সেবা অফিসে গেলে নির্বাচন সংশ্লিষ্ট কাউকেই পাওয়া যায়নি। এমনকি সেখানে কোন নোটিশ বোর্ডও দেখা যায়নি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, ডাঃ ইউনুচ আলী ও সাজ্জাত হোসেন নামের ৩ জনকে নিয়ে নির্বাচন পরিচালনার জন্য এক কমিটি করা হয়েছে। পদ ভাগাভাগির পাতানো এ নির্বাচন কাগুজে ফাইলের মধ্যে আটকে আছে। শনিবার পর্ষন্ত খোজ নিয়ে জানা গেছে মোট ১৫ টি পদের মধ্যে মাত্র ৪ টি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে। এরমধ্যে সভাপতি পদে- দুইজন, সাধারন সম্পাদক পদে এক জন ও সহ-সাধারন সম্পাদক পদে এক জন মনোনয়নপত্র ক্রয় করেছেন । বাকী ১১ টি পদে কেউই মনোনয়নপত্র নেয়নি বলে জানা গেছে।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির দ্বায়িত্বপ্রাপ্ত সদস্যরা সংগঠনটির সদস্যদের তালিকা দিয়ে নির্বাচন পরিচালনা করার জন্য বলেছিলেন। তবে সংগঠনটি কিভাবে সাধারণ সভা না করেই নির্বাচনের সিদ্ধান্ত দিয়েছে তা তিনি জানেন না। এ নির্বাচন নিয়ে নানা জটিলতা সামনে আসায় তিনি নির্বাচন বন্ধ করার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। শনিবার ছুটির দিন হওয়ায় রোববার নির্বাচন বন্ধের আনুষ্ঠানিক ঘোষনা দেবেন বলে জানান।
উল্লেখ্য, শুক্রবার উচ্চকন্ঠ নিউজে পদ ভাগাভাগির গোপন ও পাতানো নির্বাচন নিয়ে একটি অনুসন্ধানী সচিত্র ভিডিও প্রতিবেদন প্রকাশিত হওয়ায় সামনে আসে কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন নিয়ে অনিয়মের চিত্র।

office@ukantho.com


Photo

সরকারের অনেক আমলা বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে পারপাস সার্ভ করছে:হাসনাত

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ...

Photo

ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সবজি কাটা বটি ঘাড়ের উপর পড়ে...

Photo

পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত

এফএনএস: বাংলা রাজধানীর ধানমন্ডিতে পিঠা বিক্রেতার ছুরিকাঘাতে রনি খন্দকার...

Photo

গাজীপুরে হকার-ইজারাদারদের সংঘর্ষে আহত ২০

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত