মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধান উপদেষ্টা ফিরলে চাকরি অধ্যাদেশ নিয়ে সিদ্ধান্ত, জানালেন ভ‚মি সচিব

উচ্চকন্ঠ   29-May-2025   46

Photo

এফএনএস: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে আন্দোলনরত সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের দাবিগুলো প্রধান উপদেষ্টাকে জানাবেন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এমনটি জানিয়েছেন ভ‚মি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এ এস এম সালেহ আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বিষয়ক সংকট মোকাবিলায় সাত সচিবের সমন্বয়ে গঠিত কমিটি মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক করে। বৈঠক শেষে ভ‚মি সচিব সাংবাদিকদের জানান, ও (গত মঙ্গলবার) বলেছি, ( বুধবার) আমরা স্যারকে (মন্ত্রিপরিষদ সচিব) সব জানিয়েছি। আন্দোলনকারী কর্মকর্তাদের দাবিগুলো শুরু থেকে শেষ পর্যন্ত জানানো হয়েছে। এককভাবে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, তাই মন্ত্রিপরিষদ সচিব প্রধান উপদেষ্টাকে বিষয়টি জানাবেন। তিনি জানান, আগামী ৩১ মে প্রধান উপদেষ্টা দেশে ফিরলে এ বিষয়ে আলোচনা হবে। পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি তো আইনি বিষয়। সিদ্ধান্ত নিতে ও বাতিল করতে সময় লাগে। এটি কাজের অগ্রগতির ওপর নির্ভর করবে। ঈদের আগে সিদ্ধান্ত হতে পারে কি না, জানতে চাইলে ভ‚মি সচিব বলেন, এর সঙ্গে ঈদের কোনো সম্পর্ক নেই। বিষয়টি এখন প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করছে। আন্দোলন আপাতত স্থগিত হলেও কর্মকর্তা-কর্মচারীরা যদি না মানেন—এমন প্রশ্নে ভ‚মি সচিব বলেন, আমরা এখনো কর্মচারী পরিষদকে জানাইনি। তারা এলে জানাবো। আমাদের কর্মকর্তা-কর্মচারীরা অবাধ্য নন। আমার বিশ্বাস তারা বিষয়টি বুঝবেন। তারাও বিষয়টি জানেন। তাদের হাত দিয়েই তো হয় সব কিছু। আমার বিশ্বাস, তারা এটি বুঝবেন এবং আন্দোলন স্থগিত করবেন। অন্যদিকে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আমরা মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে বৈঠক নিয়ে ভ‚মি সচিবের সঙ্গে বসব। কারণ, মূল বৈঠকে আমরা উপস্থিত ছিলাম না। তাই বিস্তারিত জানতে ভ‚মি সচিবের সঙ্গে আলোচনার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। তিনি আরও বলেন, ভ‚মি সচিব বলেছেন, প্রধান উপদেষ্টা দেশে ফিরলে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মনে রাখতে হবে, অনেক সময় খবরের পেছনেও খবর থাকে। তাই আমরা যতক্ষণ না বিস্তারিত শুনছি, ততক্ষণ কোনো মন্তব্য করতে চাই না।

office@ukantho.com


Photo

ইজরাইলি পণ্য বয়কটে ঝিনাইদহে বিশেষ ক্যাম্পেইন

বছির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ইজরাইলি সকল পণ্য বয়কটে ঝিনাইদহ...

Photo

আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ শক্তি প্রয়োগে অনুমতি দিয়েছিলেন শেখ হাসিনা: বিবিসি

এফএনএস: বাংলাদেশে গত বছর ক্ষমতার পটপরিবর্তনকে ঘিরে কিছু অডিও এবং ভিডিও...

Photo

কালীগঞ্জে একইদিন দুই ভাইয়ের মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বড় ভাইয়ের মৃত্যুশোক সইতে না...

Photo

যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কালীগঞ্জে গ্রীষ্মকালীন তরমুজের মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২০২৬-২৭ অর্থবছরে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত