সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

উচ্চকন্ঠ   23-Jun-2026   51

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গায় মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বালিয়াডাঙ্গা বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, আত্মউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা, তোর মানে আমি, এ কর্মসূচির আয়োজন করে।
চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, স্লোগানে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি রাযযাক রাজু। বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় সংগঠনের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি ও মাদকের সহজলভ্যতা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।
তারা আরও বলেন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের কাছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নীতি গ্রহণ ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান বক্তারা।

office@ukantho.com


Photo

গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর হাসপাতাল: প্রধান উপদেষ্টা

এফএনএস: উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত স্বাস্থ্যসেবা...

Photo

প্রবাসীদের জন্য প্রক্সি ভোট নিয়ে ভাবছে ইসি

এফএনএস: আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে...

Photo

শিগগির জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি নাহিদের

এফএনএস: অবিলম্বে জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার ও নির্বাচনের রোডম্যাপ...

Photo

মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ছয় শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত