রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   10-Mar-2026   59

Photo

এফএনএস: মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ লোকজনের বিরুদ্ধে। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে নতুন মাদারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, আধিপত্য নিয়ে সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সঙ্গে একই এলাকার হাসান মুন্সির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জেরে মনিরুজ্জামান আক্তার এর সমর্থক ও চাচাতো ভাই আলমগীর হাওলাদারের বসতঘরে ঢুকে হামলা চালায় প্রতিপক্ষ হাসান মুন্সির লোকজন। এ সময় আলমগীরকে এলোপাতারি কুপিয়ে হত্যা করা হয়। এ সময় বিচ্ছিন্ন করা হয় হাত। এছাড়া বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, আধিপত্য নিয়ে প্রায়ই সংঘর্ষের জড়ায় দুইপক্ষ। এর আগেও বেশ কয়েকবার হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আলমগীর হাওলাদারের মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মাসুদ বেপারী নামে একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিক্রি বন্ধ রাখা ফিলিং স্টেশনে মিলল শত শত লিটার তেল, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মজুদ থাকা সত্ত্বেও তেল বিক্রি...

Photo

২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি: শেখ হাসিনা

এফএনএস: ‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স...

Photo

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর মাতা নুরজাহান বেগমের ইন্তেকাল

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বৈশাখী টেলিভিশনের ঝিনাইদহ প্রতিনিধি...

Photo

কালীগঞ্জে জামায়াত ইসলামী উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

একরামুল ইসলাম তুষার,কালীগঞ্জে প্রতিবেদক: ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত