মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচনে অসাম্প্রদায়িক বাংলাদেশের পক্ষে রায় দেবে জনগণ: মির্জা ফখরুল

উচ্চকন্ঠ   13-Oct-2025   75

Photo

এফএনএস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ; কিন্তু এখন একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখার বিভিন্ন রকমের চেষ্টা চালানো হচ্ছে। বিএনপি আশা করছে, আগামী নির্বাচনে জনগণ আরেকবার রায় দেবে, বাংলাদেশ সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক। সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বাংলাদেশ খ্রিষ্টান ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, আজকের রাজনীতিতে একটি প্রবণতা দেখা যাচ্ছে। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল যে পরিচয়ের জন্য, তা ভুলিয়ে দিয়ে নতুন করে কতকগুলো চিন্তাভাবনা সামনে আনার চেষ্টা করা হচ্ছে। এটা বাংলাদেশের জন্য মঙ্গলজনক নয়। তিনি আরও বলেন, আমরা সবাই বিশ্বাস করি, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। জাতি হিসেবে এটাকে আমরা গড়ে তুলতে চাই। সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন, সংস্কার কমিশন প্রস্তাবিত পিআরপদ্ধতি এখন বাস্তবায়ন করা উচিত নয়। এটি জনগণের কাছে নতুন ও অপরিচিত একটি ব্যবস্থা। তাই বিষয়টি আগামী সংসদের ওপর ছেড়ে দেওয়া উচিত। বিএনপির মহাসচিব বলেন, আমরা সব সময়ই একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করি। সরকার ও নির্বাচন কমিশন সে চেষ্টা করছে; কিন্তু কিছু বিষয় আমাদের উদ্বিগ্ন করে তোলে। পিআর পদ্ধতির মূল সমস্যা হলো, এতে ব্যক্তিগতভাবে প্রার্থী নির্বাচনের স্বাধীনতা খর্ব হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাসব্যাপী অ্যাথলেটিকস প্রশিক্ষণের সমাপনী, সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদাণ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

সৌদি আরব চাইলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারে: ট্রাম্প

এফএনএস বিদেশ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি...

Photo

৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের শিশু তানজিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৬ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের ১৩ বছর বয়সী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত