সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

সারজিস আলমকে ঘিরে হট্টগোল, ছুরিকাঘাতের শিকার শিক্ষার্থী

উচ্চকন্ঠ   06-Mar-2025   35

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে ছুরিকাঘাতের শিকার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) শিক্ষার্থী মুশতাক তাহমিদ। গত বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে জরুরি বিভাগের সামনে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ঘটনা বিষয়ে তিনি বলেন, সারজিস আলমের সঙ্গে সভা শেষে তারা এনএসইউর ৮ নম্বর গেটের দিকে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত সারজিস আলম বিরোধী শ্লোগান দিতে শুরু করলে আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করি। আমরা তাদের বলি, ওনারা (সারজিস আলম) আমাদের অতিথি, ঠিকঠাক যেন বিদায় দিতে পারি। সেই বিরোধীদের মধ্যে ফ্যাসিস্ট হাসিনার ছত্রছায়ায় থাকা কর্মীদের নিয়ে ছাত্রদলের দুজন নেতা ছিল যারা বসুন্ধরা এলাকায় আওয়ামী লীগকে জায়গা করে দেওয়ার চেষ্টা করছে। এক পর্যায়ে আমি অনুভব করি আমার দুর্বল লাগছে। তারপরে বুঝতে পারি আমার পিঠে কাটা। সেখানে ১৪টা সেলাই দেওয়া হয়েছে। এই শিক্ষার্থী বলেন, অপরাধী কোনও দলের না। আপনারা কোনও দল তাদের প্রশ্রয় দিয়ে দায় নেবেন না। তিনি অবিলম্বে আহমেদ শাকিলসহ যারা উপস্থিত ছিলেন তাদের শাস্তির দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আবিদ হাসান। দলের নাম ভাঙিয়ে যারা এ ধরনের অপরাধ করবে তাদের জায়গা দেওয়া হবে না উল্লেখ করে দ্রুততম সময়ে বিচারের দাবি জানান তিনি। এসময় সেখানে উপস্থিত জুলাই আন্দোলনের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের একাধিক সংগঠক বিচারের দাবি জানিয়ে বলেন, এ ঘটনার বিচার যদি না হয় তবে বাংলাদেশের প্রতিটি রাস্তা আমরা দখলে নেবো। ঘটনার পরপর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্সের ফেসবুক পেজে বলা হয়, বসুন্ধরা আবাসিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেটে সারজিস আলমের আসা নিয়ে বৈছা (বৈষম্যবিরাধী ছাত্র আন্দোলন) ও ছাত্রদল সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক বসুন্ধরা এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেখা করতে আসেন। এদিকে সারজিস আলমের আগমনের খবরে নর্থ সাউথের ৮ নম্বর গেটে জড়ো হয় ছাত্রদল সমর্থকরা। দুই পক্ষ মুখোমুখি হলে ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি সিন্ডিকেট ও দল ঘোষণার দিন প্রাইভেটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সারজিস আলমকে জেরা করতে থাকেন। এসময় সারজিসের সাথে থাকা একাংশের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের তর্কাতর্কি থেকে হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে সারজিস আলম দ্রæত এলাকা ত্যাগ করেন। পরবর্তীতে হাতাহাতির মধ্যেই বৈছা সমর্থক মুশতাক তাহমিদকে ছুরিকাঘাত করা হয় এবং পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মুশতাক বর্তমানে আশঙ্কামুক্ত আছেন। ওই পোস্টে উল্লেখ করা হয়, কীভাবে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, কারা দিয়েছে এটা বের করা খুবই সহজ, নর্থ সাউথের গেটে ও আইইউবির গেটে খুবই উন্নতমানের সিসি ক্যামেরা আছে, ফুটেজ দেখলে জানা যাবে কীভাবে কে আহত করেছে।
ফেসবুকে সারজিস আলমের ব্যাখ্যা: সারজিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে বাকবিতÐার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি পোস্ট করে কেউ কেউ দাবি করছেন, ‘সাধারণ শিক্ষার্থীরা’ সারজিস আলমকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছেন। ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলের নাম উল্লেখ করে সারজিস আলম ঘটনার বর্ণনা দিয়ে দীর্ঘ স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর; আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে, তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। জানা গেছে, ভাইরাল ভিডিওটির ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ১০টার পরে। বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির সামনে। সন্ধ্যার পরে সারজিস আলম ওই এলাকার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শখানেক শিক্ষার্থীর সঙ্গে আড্ডা দেন। রাত ১০টার পর প্রায় ১৫ জন তরুণ হঠাৎ অন্য পাশ থেকে সারজিসকে লক্ষ্য করে বিভিন্ন শ্লোগান দিতে শুরু করেন। একপর্যায়ে সারজিসের সঙ্গে থাকা শিক্ষার্থীরা এগিয়ে গেলে দুইপক্ষে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। রাতে ভিডিও ভাইরাল হওয়ার পরে সারজিস তার ভ্যারিফাইড ফেসবুকে ঘটনার বর্ণনা দিতে গিয়ে লেখেন, ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট ইউনিভার্সিটির সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যাই। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত তাদের সাথে গল্প-আড্ডা হয়, তাদের কথা শোনা হয়, চায়ের আড্ডা হয়। এনএসইউ, আইইউবি, এআইইউবি, ইউআইইউ- এই ৪ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শতাধিক সহযোদ্ধাদের সাথে আড্ডা দিয়ে এনএসইউ'র সামনে দিয়ে হেঁটে আসছিলাম। আমার সাথে ১৫-২০জন প্রাইভেটের সহযোদ্ধারা ছিল। পরে এনএসইউ’র গেটের সামনে দেখি ১০-১২ জন ঢাবি সিন্ডিকেট নিয়ে শ্লোগান দিচ্ছে। এর মধ্যে ছাত্রদলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিল ছিল। আমি এগিয়ে যাই তাদের কথা শুনতে। কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেটের শিক্ষার্থীদেরকে গালিগালাজ করতে থাকে। ওদের ১০-১২জনের মধ্যে ১-২জনকে স্টুডেন্ট মনে হলেও বাকিদের দেখে ভাড়া করা টোকাই দুষ্কৃতকারী মনে হচ্ছিলো। বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করাই এদের উদ্দেশ্য বুঝতে পেরে আমি দুই পক্ষকে চলে যেতে বলি এবং চলে আসি। পরবর্তীতে ছাত্রদলের শাকিল তার নেতৃত্বে তার সঙ্গে থাকা টোকাই দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। ছাত্রদলের শাকিলসহ বাকি সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। ১৬ বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আজকে যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তারও পরিণতি টোকাই লীগের মতো হতে খুব বেশি দিন লাগবে না। শিক্ষা নেন, সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির নামে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রোস্তম আলী...

Photo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত...

Photo

ঈদ উল ফিতর কে সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা, ক্রেতাদের উপছে পড়া ভিড়

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ঈদ উল ফিতর কে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে...

Photo

হাসিনা ও আওয়ামী লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু

এফএনএস: শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত