সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ডিভোর্সী স্ত্রীকে পৈচাশিক ও বিভৎস্য কায়দায় নির্যাতনের অভিযোগ

উচ্চকন্ঠ   07-Jan-2026   66

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পৈচাশিক ও বিভৎস্য কায়দায় ঝিনাইদহে শিউলি খাতুন নামে এক ডিভোর্সি নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত নারীর অভিযোগ তাকে গাড়িতে তুলে ধর্ষন করা হয়েছে। শুধু ধর্ষন করেই দুর্বৃত্তরা ক্ষ্যান্ত হয়নি, ওই নারীর স্পর্শকাতর স্থানে সিগারেট ও মোমবাতির আগুন দিয়ে পুড়িয়ে যৌনাঙ্গ কেটে ক্ষত বিক্ষত করা হয়েছে।
বর্বর এই ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকার একটি ব্রীজের উপর। এ ঘটনায় নির্যাতনের শিকার শিউলি ঝিনাইদহ সদর থানায় দুইজনের নাম উল্লেখসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষন ও নারী নির্যাতন আইনে মামলা করেছেন, যার মামলা নং ৬/২৬। মামলার আসামীরা হলেন, শৈলকুপার শহরের হাবিবপুর মোল্লাপাড়ার কামরুল খোন্দকারের ছেলে নামজুল খোন্দকার ও তার ভাই শওকত আলী খোন্দকার।
মামলার এজাহারের উদ্বৃতি দিয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন মঙ্গলবার বিকালে জানান, শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহের গিলাবাড়িয়া নবগঙ্গা ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে বাড়ি ফেরার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছিলেন তিনি। এই সময় সাদা রঙের একটি মাইক্রোবাস এসে তার পাশে দাঁড়ায় এবং তাকে জোরপূর্বক গাড়ির ভেতরে তুলে নেয়। তদন্ত কর্মকর্তা আরো জানান, তথ্য প্রযুক্তি যাচাই বাছাই করে ভিকটিমের অভিযোগের সত্যতা খোঁজা হচ্ছে।
নির্যাতনের শিকার শিউলি আক্তার অভিযোগ করেন, “গাড়িতে তিনজন ছিল। তাদের মুখ বাঁধা অবস্থায় থাকায় তিনি কারও মুখ দেখতে পারেননি। তবে তার সাবেক স্বামী নাজমুল খন্দকারের কন্ঠস্বর শুনে তাকে চিনতে পারেন”।
এজাহারে উল্লেখ করা হয়, তারা শিউলিকে গাড়ির ভেতরে নিয়ে মুখ ও হাত শক্ত করে বেঁধে ফেলে। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে সিগারেট বা মোমবাতি দিয়ে সারা শরীর নির্মম ও নিষ্ঠুরভাবে পুড়িয়ে দেয় এবং যৌনাঙ্গ ক্ষত বিক্ষত করে।
শিউলি আক্তার জানান, “ইতিপুর্বে তার সাবেক স্বামী তার আরাপপুরের বাসায় প্রবেশ করে ধর্ষন করেন এবং ঘরে থাকা জিনিসপত্র জোরপুর্বক নিয়ে যান। গত বছরের মে মাসে শিউলি আদালতে নারী নির্যাতনের মামলা করলে নাজমুল খোন্দকার তাকে বিয়ে করেন। কিন্তু সে বিয়ে বেশিদিন টেকেনি”।
বিষয়টি নিয়ে অজ্ঞাত স্থান থেকে নাজমুল খোন্দকার মুঠোফোনে জানান, “তার বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগ আনা হয়েছে। তিনি ঘটনার সময় ছিলেন না। তথ্য প্রযুক্তি ও ডাক্তারী পরীক্ষা করলে বিষয়টি মিথ্যা বলে প্রমানিত হবে”।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সামসুল আরেফিন মঙ্গলবার রাতে জানান, শিউলি আক্তারের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা হয়েছে। পুলিশ আসামী গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে। আশা করি দ্রুতই আসামীদের গেস্খফতার করা সম্ভব হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত...

Photo

চট্টগ্রামে গাছে যুবকের ও খালে শিক্ষার্থীর লাশ

এফএনএস:চট্টগ্রামের ফটিকছড়িতে আকাশমণি গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে...

Photo

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে স্বামীর আত্মসমর্পণ

এফএনএস: মুন্সীগঞ্জের মিরকাদিমে পারিবারিক কলহের জেরে স্ত্রী মিতু আক্তারকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত