সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রিভলবার, শটগানসহ সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

উচ্চকন্ঠ   05-Feb-2025   49

Photo

এফএনএস: চার মামলার আসামি মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুশফিকুর রহমান খান ওরফে হান্নানকে (৬৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। মরাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অত্যাধুনিক রিভলবার, একটি শটগান, ৯৫ রাউন্ড রিভলবারের গুলি ও ৮০ রাউন্ড কার্তুজ উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবি পুলিশের বরাত দিয়ে ডিসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির টিম জানতে পারে ধানমন্ডির একটি বাসায় মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি মুশফিকুর রহমান খান ওরফে হান্নান আত্মগোপন করে আছে। এমন তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করে ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হান্নানের দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলামোটর এলাকার প্লানার্স টাওয়ারের ১৪ তলায় তার নিজ অফিস হতে ব্রাজিলে তৈরি একটি অত্যাধুনিক এনপিবি রিভলবার, দশমিক ২২ বোরের ৯৫ রাউন্ড রিভলবারের গুলি, ইতালির তৈরি দশমিক ১২ বোরের একটি শটগান, শটগানের ৮০ রাউন্ড কার্তুজ, একটি অতিরিক্ত বাট এবং রিভলবার ও শটগানের দুটি লাইসেন্স উদ্ধার করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে শাহবাগ থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গ্রেপ্তার হান্নান মানিকগঞ্জের সিংগাইর থানার হত্যা, হত্যা চেষ্টা ও নাশকতার চারটি মামলার এজাহারনামীয় আসামি। হান্নানের হেফাজতে থাকা এনপিবি রিভলবারের লাইসেন্সে ৯৭ রাউন্ড গুলির অনুমোদন থাকলেও ডিবির কাছে ৯৫ রাউন্ড গুলি উপস্থাপন করে। সে অবশিষ্ট দুই রাউন্ড গুলির বিষয়ে ডিবির জিজ্ঞাসাবাদে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেনি। উল্লেখ্য, গত ২৫ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনে গত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে ৩ সেপ্টেম্বর ২০২৪ এর মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, ৩ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে আগ্নেয়াস্ত্র জমা না করলে তা অবৈধ অস্ত্র হিসেবে গণ্য হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

office@ukantho.com


Photo

আবদুল হামিদের বাড়ি ভাঙচুর-আগুনের পর ভাতিজার রিসোর্টেও আগুন

এফএনএস: ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার আমলের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল...

Photo

মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে কালীগঞ্জ কলাহাটা: পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার...

Photo

বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

এফএনএস: খুলনার রূপসায় বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক...

Photo

সন্দেহজনক ঘোরাঘুরি: সহযোগীসহ সেই মার্কিন নাগরিক কারাগারে

এফএনএস: ঢাকার মিন্টো রোডে গাড়িতে করে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় আটক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত