সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   10-Sep-2025   59

Photo

এফএনএস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিনন্দন জানান। বিএনপির এ নেতা বলেন, যেহেতু বহুদিন পর নির্বাচন হয়েছে, কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। যারা বিজয়ী হয়েছে, তাদের অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের রীতি। গণতন্ত্রের রীতি হবে সবাইকে অভিনন্দন জানানো। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ডাকসু-চাকসু যাই হোক, এখানকার বিজয়ীদের কেউ কেউ বড় রাজনীতিবিদ হয়েছেন। কিন্তু অনেকেই এখনো সংগ্রাম করে যাচ্ছেন। এটাই হচ্ছে শিক্ষাঙ্গনের রাজনীতির সঙ্গে জাতীয় রাজনীতির পোস্টমর্টেম। গত মঙ্গলবার অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ গুরুত্বপূর্ণ অনেক পদে জয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

office@ukantho.com


Photo

আঞ্চলিক রাজনীতিতে চীনের উদ্যোগ ইতিবাচক: মির্জা ফখরুল

এফএনএস: আঞ্চলিক রাজনীতিতে চীনের নেতৃত্বের উদ্যোগকে ইতিবাচক আখ‍্যায়িত...

Photo

মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই বিএনপির...

Photo

জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: সারজিস

এফএনএস: বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন জাতীয়...

Photo

ঝিনাইদহের চিকিৎসকের কেস হিষ্ট্রি স্থান পেল আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের এক হোমিও চিকিৎসকের অবদান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত