রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিএনপির ফিরোজ সমর্থিত দুই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

উচ্চকন্ঠ   14-Aug-2025   84

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির একই গ্রæপের মধ্যে সংঘর্ষে ৩ জন গুরুতরভাবে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গ্রামবাসী সূত্রে জানা যায়, ১৩ আগষ্ট বুধবার উপজেলার সিংদহ ও আলাইপুর গ্রামের বিএনপির সাইফুল ইসলাম ফিরোজ সমর্থিত দুই গ্রæপের মধ্যে মটর সাইকেল মহড়াকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। কিন্তু ১৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্বদিনের ঘটনার রেশ ধরে আবারো উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের মধ্যে রামদাসহ দেশীয় অস্ত্রের মহড়া চলতে থাকে। এক পর্যায়ে তারা সরাসরি সশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আলাইপুর গ্রামের রিপন (৪৫), লোকমান হোসেন (৬০) ও বিল্লাল হোসেন (৪০) রামদার আঘাতে গুরুতর ভাবে আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মধ্যে বিল্লাল হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এলাকা বর্তমানে শান্ত আছে। ঘটনার বিষয়ে এখনো কোন মামলা হয়নি। তবে তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারাই ঘটাবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।

office@ukantho.com


Photo

তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আনন্দবাগ...

Photo

কালীগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা হাসপাতাল...

Photo

জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা প্রকাশ

এফএনএস: জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা ২০২৫ প্রকাশ করা হয়েছে। মাধ্যমিক...

Photo

আমরা ওসমান হাদির আজাদির লড়াই অব্যাহত রাখবো: নাসীরুদ্দীন

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-১২ আসনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত