বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির তিন অভিযানে ৩ হাজার ৮শ পিস ভারতীয় ওষুধ ও ২৬ বোতল সিরাপ উদ্ধার

উচ্চকন্ঠ   06-Jul-2026   45

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীনভাবে ২৬ বোতল ভারতীয় সিরাপ ও ৩ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।
রোববার (৫ জুলাই) ভোরে ব্যাটালিয়নের সদস্যরা একযোগে এসব অভিযান পরিচালনা করেন। মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫২/২৪-আর ও ৫২/২৫-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাটিলা বাগানপাড়া গ্রামের মো. মমিন তক্কেলের বাঁশবাগানে হাবিলদার শহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে ২৬ বোতল ভারতীয় সিরাপ এবং ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
এদিকে, খোশালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৮৪-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর গ্রামের একটি পাটখেতে নায়েব সুবেদার মো. ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত আরেকটি অভিযানে আরও ২ হাজার পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।
উদ্ধারকৃত সব মালামাল আসামীবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

উদ্যানে দোকান বসিয়ে চাঁদাবাজি করা নেতারা এই হত্যাকান্ডের জন্য দায়ী: সারজিস

এফএনএস: উদ্যানে দোকান বসানো চাঁদাবাজ ছাত্রনেতারাই ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

ঝিনাইদহে সার ও বীজ উদ্ধারের ঘটনায় জামায়াত ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশ, সুরাট বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জামায়াতের প্রতিবাদ সমাবেশ...

Photo

কালীগঞ্জে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিত্যক্ত...

Photo

নির্বাচিত সরকার যে সিদ্ধান্ত নিতে পারে, অন্তর্বর্তী সরকারও তা পারবে: অ্যাটর্নি জেনারেল

এফএনএস: অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত