মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

জাম্বিয়ায় ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব

উচ্চকন্ঠ   01-Feb-2025   42

Photo

এফএনএস: জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দেশটি। এছাড়া বাংলাদেশ থেকে ওষুধ নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে জাম্বিয়া প্রজাতন্ত্রের নবনিযুক্ত অনাবাসী হাইকমিশনার পার্সি পি চন্দা পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ আগ্রহ প্রকাশ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে পারস্পরিক স্বার্থের বিষয়ে আলোচনা করেন। তারা জাম্বিয়া ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোও অন্বেষণ করেন। এছাড়া হাইকমিশনার চন্দা বাংলাদেশি ওষুধ আমদানিতে জাম্বিয়ার আগ্রহ প্রকাশ করেন। জাম্বিয়ায় একটি ওষুধ কারখানা স্থাপনের সুযোগ খুঁজে দেখতে বাংলাদেশকে আমন্ত্রণ জানান। তিনি জাম্বিয়া থেকে বাংলাদেশের তামা আমদানির সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। কৃষি এবং চুক্তি চাষসহ সহযোগিতার অন্যান্য সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। পররাষ্ট্র উপদেষ্টা হাইকমিশনার চন্দের নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন। এ দায়িত্ব পালনে বাংলাদেশ সরকারের সহায়তার আশ্বাস দেন।

office@ukantho.com


Photo

ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না, নিঃশ্বাস নেওয়ার অবস্থা নেই: মির্জা ফখরুল

এফএনএস: বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

Photo

কাঙ্খিত লক্ষ্য অর্জনে ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে: বাণিজ্য উপদেষ্টা

এফএনএস: বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, পাকিস্তান-বাংলাদেশ...

Photo

ঝিনাইদহে আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা...

Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারী শিশু সহ আটক ১৩

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত