প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে জামায়াতের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 05-Oct-2025 70
একরামুল ইসলাম তুষার , কালীগঞ্জ, প্রতিবেদক : ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে জামায়াত ইসলামী উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
৪ ঠা অক্টোবর ২৫ ইং তেঘরীহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল আয়োজন করা হয়েছে উপজেলার ৩নং কোলা ইউনিয়নের আমির মোক্তার হোসেনের নেতৃত্বে ৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক নারী ও শিশু রোগ, চর্মরোগ, ডায়বেটিস, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তের চাপ পরীক্ষাসহ নানা চিকিৎসা সেবা প্রদান করা হয়। দিন ব্যাপী এ মেডিক্যাল ক্যাম্পে প্রায় ৫০০ জনের ও বেশি রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবু তালিব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা তারবিয়াত সেক্রেটারী মাওলানা ওলিউর রহমান।এছাড়া উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহিদুল ইসলাম, জামায়াত নেতা রেজাউল ইসলাম, মাস্টার সৌরভ হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক থানা সেক্রেটারি ছাত্রনেতা শাকিল আর সালামসহ অন্যান্যরা।
office@ukantho.com