প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে টাকা নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন
উচ্চকন্ঠ 10-Jun-2026 39
হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে চাচা-ভাতিজার সংঘর্ষে নিয়ামত আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুর প্রায় ৩টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টাকা লেনদেনকে কেন্দ্র করে নিয়ামত আলী ও তার ভাতিজার মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন এ বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ভাতিজার আঘাতে গুরুতর আহত হন নিয়ামত আলী।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত নিয়ামত আলী কামালহাট গ্রামের মৃত ইমান আলীর ছেলে।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
office@ukantho.com