প্রিয় ঝিনাইদহ
চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা: শিক্ষার পরিবেশ ব্যাহত
উচ্চকন্ঠ 30-Jun-2025 107
একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জের নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি জলাবদ্ধতার কারণে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও দীর্ঘদিন মাটি ভরাট করে সংস্কার না করার ফলে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চাপরাইল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি 'উচ্চকণ্ঠ নিউজ ' কে বলেন, মাঠটি সংস্কারের জন্য জেলা প্রশাসক কর্তৃক বরাদ্দের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলে প্রয়োজনীয় সংস্কার করা হবে।সরিজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মাঠে পানি জমে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। ফলে শিক্ষার্থীদের খেলাধুলাসহ সহশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অতিদ্রুত বিদ্যালয়ের মাঠ সংস্কারের দাবী জানিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী ও অভিভাবকরা।
office@ukantho.com