সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতির বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

উচ্চকন্ঠ   15-Dec-2025   1816

Photo

হোসনে মোবারক, নিজস্ব প্রতিবেদক: কেসি কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আল আমিন এর অবৈধ বিয়ে ও দীর্ঘদিনের পারিবারিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হজে লোক পাঠানোসহ আদম ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, গত বছর হজ পালনের সময় আল-আমিনের সঙ্গে ফারিদা ইয়াসমিন নামের এক নারীর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে প্রেম ও পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। ফারিদা ইয়াসমিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন বলে জানা গেছে। সামাজিক চাপের মুখে তাঁরা গোপনে বিয়ে করেন বলে অভিযোগ রয়েছে, তবে ওই বিয়ের কোনো কাবিননামা নেই।
জানা গেছে, ফারিদা ইয়াসমিনের এটি চতুর্থ বিয়ে এবং আল-আমিন তাঁর চতুর্থ স্বামী। বর্তমানে ঢাকার মিরপুরে একটি ভাড়া ফ্ল্যাটে তাঁরা একসঙ্গে বসবাস করছেন ।
এদিকে আল-আমিনের প্রথম স্ত্রী বলেন, আমাদের প্রায় ১৭ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান । কিন্তু দীর্ঘদিন ধরে আল-আমিন আমাদের কোনো খোঁজ নেয় না ।সংসার চলাকালে আমাকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতো। বাবার বাড়ি থেকে টাকা আনার জন্যও আমাকে বারবার চাপ দিতো।
তিনি আরো বলেন, আল-আমিন দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় এবং ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁর বাবা সামাজিক বিশ্বাস থেকে এই বিয়েতে সম্মতি দেন। কিন্তু পরে আল-আমিন গোপনে আরেকটি বিয়ে করে ওই নারীকে নিয়ে গ্রামের বাড়িতে গেলে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। সে সময় পরিস্থিতি উত্তপ্ত হলে তিনি সেখান থেকে পালিয়ে যান ।
বর্তমানে আল-আমিন ঢাকায় অবস্থান করছেন এবং আসন্ন নির্বাচনে জামায়াতের কাউন্সিলর হিসেবে ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ।
প্রথম স্ত্রী প্রশ্ন তুলে বলেন, “একটি ইসলামী দলের আদর্শ কি এমন হতে পারে?” তিনি জানান, তাঁদের দুই বছরের একটি কন্যাসন্তান রয়েছে, যে প্রতিনিয়ত বাবার জন্য কান্নাকাটি করে।
এ বিষয়ে একাধিকবার আল আমিনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

office@ukantho.com


Photo

নড়াইলে স্কুল মাঠে সাত মাসের জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে শিক্ষার্থীরা

কাজী আতিকুর রহমান,নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে...

Photo

হবিগঞ্জে সুমাইয়া হত্যার ঘটনায় আরও একজন গ্রেপ্তার

এফএনএস: হবিগঞ্জের মাধবপুরে চতুর্থ শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে...

Photo

জুলাই শহীদদের স্মরণে কালীগঞ্জে বিএনপি নেতা হামিদের বৃক্ষরোপণ কর্মসূচি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদের স্মরণে...

Photo

অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য

এফএনএস: বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনে নিজেদের অবস্থান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত