জাতীয়
জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার ছবি-ভিডিও চেয়েছে পুলিশ
উচ্চকন্ঠ 09-Feb-2025 57
এফএনএস: গেল বছরের জুলাই-অগাস্টে গণ-আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর সহিংস ঘটনার স্থির চিত্র ও ভিডিও চেয়েছে পুলিশ সদর দপ্তর। গতকাল রোববার আন্দোলনের ছবি নামের একটি ওয়েবসাইটের ঠিকানা দিয়ে সেখানে ছবি ও ভিডিও দেওয়ার আহŸান জানিয়ে পুলিশ সদর দপ্তর বলছে, ছাত্র-জনতার ওপর হামলা, হত্যা ও গুলিবর্ষণের ঘটনার তথ্য-প্রমাণ ও ডিজিটাল এভিডেন্স সংগ্রহের লক্ষ্যেই এমন উদ্যোগ। বার্তায় বলা হয়, গত ১ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত ব্যক্তিগত মোবাইল ফোন অথবা ক্যামেরায় ধারণকৃত স্থির চিত্র ও ভিডিও আন্দোলনের ছবি ওয়েবসাইটে (ধহফড়ষড়হবৎপযড়নর.ঢ়ড়ষরপব.মড়া.নফ) আপলোড করার জন্য সকলের প্রতি আহŸান জানানো যাচ্ছে। ১১ থেকে ২৫ ফেব্রæয়ারি পর্যন্ত ওয়েবসাইটে ছবি এবং ভিডিও আপলোড করা যাবে বলেও বলা হয়েছে বার্তায়। সাইটটিতে একটি মোবাইল নম্বর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ একটি এবং দিনে সর্বোচ্চ পাঁচটি ছবি ও ভিডিও আপলোড করা যাবে। প্রতিটি ফাইল আপলোডের আগে যিনি পাঠাবেন তার মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে এবং আপলোড করা ফাইল মোবাইল নম্বর দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে (লগ-ইন) করে দেখা যাবে।
office@ukantho.com